এক্সপ্লোর

চাকরি গেল কার্স্টেন ও নেহরার, আরসিবি-র নতুন কোচ কাটিচ, ক্রিকেট ডিরেক্টর হেসন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন কাটিচ।

নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন কাটিচ। একই সঙ্গে ডিরেক্টর অব ক্রিকেট পদে আরসিবি আনল প্রাক্তন কিউই কোচ মাইক হেসনকে। যার ফলে চাকরি গেল বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন ও আরসিবি-র বোলিং কোচ আশিষ নেহরার। বেঙ্গালুরুর এই আইপিএল ফ্রেঞ্চাইজির তরফে বলা হয়েছে, তারা এক কোচ স্ট্র্যাটেজিতে ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে দলের পারফর্ম্যান্সের যাবতীয় উন্নতির জন্য কাজ করবেন কাটিচ। আর হেসন করবেন পরিকল্পনা।

ম্যাচে কী ধরনের রণকৌশল হবে, কেমন পরিকল্পনা তৈরি করতে হবে এই সমস্ত বিষয়ের দায়িত্ব নেবেন কেন উইলিয়ামসনদের প্রাক্তন কোচ। আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা জানিয়েছেন, “গ্যারি কার্স্টেন এবং আশিষ নেহরা বিগত দু বছর দলের জন্য যে ভূমিকা পালন করেছে, তার জন্য তাঁদের ধন্যবাদ। তাঁরা আমাদের ইয়ংস্টারদের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। দলের প্রত্যেকে তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছে।”

হেসন ও কাটিচের অন্তর্ভূক্তিকরণ নিয়ে তাঁর বক্তব্য, “আমাদের লক্ষ্যপূরণের জন্য মাইক হেসন এবং সাইমন কাটিচকে নিয়োগ করতে পেরে আমরা খুশি। আমাদের বিশ্বাস হেসন তাঁর অভিজ্ঞতা দিয়ে আমাদের দল গড়তে সাহায্য করবেন এবং সাইমনের ক্রিকেট অভিজ্ঞতা আমাদের জয়ের অভ্যাস তৈরি করবে।”

প্রসঙ্গত, বিগত এক দশকে একাধিক হাইপ্রোফাইল কোচ নিয়ে এসেও কাপ জয়ের স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছে আরসিবি। অতীতে ড্যানিয়েল ভেত্তোরি পারেননি। বিফল হয়েছেন কার্স্টেন। এবার তাই ভরসা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল কোচ মাইক হেসন। উল্লেখ্য, এই কিউই কোচ ভারতের কোচ হওয়ার জন্যও আবেদন করেছিলেন। তবে রবি শাস্ত্রীকেই পুনর্বার সুযোগ দেওয়ার কারণে জাতীয় দলের কোচ হওয়া হয়নি তাঁর। এবার তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে জুটি বাঁধবেন বিরাট কোহলির সঙ্গে।

সেরা শিরোনাম

WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget