এক্সপ্লোর

RCB vs GT Preview: প্লে-অফে পৌঁছনোর লক্ষ্যে টেবিল টপার গুজরাতের মুখোমুখি আরসিবি, কোথায়, কখন দেখবেন ম্যাচ?

RCB vs GT: প্রায় মাসখানেক অ্যাওয়ে ম্যাচ খেলার পর ঘরের মাঠে গুজরাতের মুখোমুখি হতে চলেছিল আরসিবি।

বেঙ্গালুরু: ইতিমধ্যেই তিন দল চলতি আইপিএলের (IPL 2023) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে শেষ স্থানটি দখলের জন্য এখনও লড়াইয়ে রয়েছে তিন দল। প্লে-অফে চতুর্থ দল হিসাবে কে পৌঁছবে, তা গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হবে। আর এই ম্যাচেই টেবিল টপার তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হতে চলেছে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।

একমাত্র দল হিসাবে গত তিন মরসুমেই আইপিএলের প্লে-অফে পৌঁছতে সক্ষম হয়েছে আরসিবি। নিজেদের সেই ধারা অব্যাহত রাখার জন্য আরসিবিকে আজকের ম্যাচ জিততে হবে। যদিও মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে মাঠে নামবে। তাই আরসিবি ঠিক কোন অঙ্কে প্লে-অফে পৌঁছতে পারে, তা তারা আগেভাগেই জানতে পারবে। পরাজিত হয়েও কিন্তু কোহলিরা প্লে-অফে পৌঁছে যেতে পারেন। আরসিবির হয়ে দলের দুই ওপেনার ফাফ ও কোহলি, দুইজনেই বিধ্বংসী ফর্মে রয়েছেন। ফাফ টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, অপরদিকে, বিরাট গত ম্যাচেই শতরান হাঁকিয়েছেন। তাই তাঁদের দিকে এই ম্যাচে নজর থাকবে।

নজর থাকবে গুজরাতের বোলিংয়ের দিকেও। একদিকে যেখানে আরসিবি ব্যাটাররা ফর্মে রয়েছেন, সেখানে গুজরাতের বোলাররা এ বারের আইপিএল মাতিয়েছেন। টুর্নামেন্টের দুই সর্বোচ্চ উইকেটসংগ্রাহক (২৩ উইকেট) মহম্মদ শামি এবং রশিদ খান, উভয়েই গুজরাতের খেলোয়াড়। একদা আইপিএলের পার্পল ক্যাপজয়ী মোহিত শর্মা কিছুটা পরে সুযোগ পেলেও, বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনিও। ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। তাই ম্যাচে লড়াইট মূলত আরসিবি ব্যাটিং বনাম গুজরাত বোলিংয়ের হবে।

গুজরাত কিন্তু ইতিমধ্যেই লিগ তালিকার শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছে। তাই তাঁদের জন্য এই ম্যাচটা নিয়মরক্ষারই বটে। তাই এ ম্যাচে গুজরাত ম্যানেজমেন্ট কিছু তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় কি না, সেটার দিকে নজর থাকবে। প্রসঙ্গত, গুজরাতের তারকা বোলার জশুয়া লিটল দিনকয়েক আগে আয়ারল্যান্ডের হয়ে ওয়ান ডে সিরিজ খেলার লক্ষ্যে গুজরাত শিবির ছেড়েছিলেন। তিনি অবশ্য ১৬ মে গুজরাত শিবিরে আবারও যোগ দিয়েছেন। আরসিবির রেকর্ড কিন্তু ঘরের মাঠে এ মরসুমে খুব আহামরি নয়। তাঁরা তিনটি ম্যাচ জিতলেও, সমসংখ্যক ম্যাচে হেরেছে। তাই মাসখানেক পরে ঘরের মাঠে খেলতে নামা বিরাটদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে। 

কাদের ম্যাচ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স

কোথায় ম্যাচ

চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

কখন খেলা

ম্য়াচ শুরু সন্ধ্যা ৭.৩০, টস ৭টায়

কোথায় দেখবেন

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং

আরও পড়ুন: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget