এক্সপ্লোর

Zidane tests Covid-19 positive: করোনা আক্রান্ত জিনেদিন জিদান, বিপাকে রিয়াল মাদ্রিদ

করোনা আক্রান্ত হওয়াতে আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। লিগ তালিকায় রিয়াল মাদ্রিদ এখন দ্বিতীয় স্থানে।

নয়াদিল্লি: ফের খেলার মাঠে করোনার থাবা। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান (Zinedine Zidane)। শুক্রবার লা লিগার ক্লাব এই খবর প্রকাশ করেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন জিদান। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়াতে আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। লিগ তালিকায় রিয়াল মাদ্রিদ এখন দ্বিতীয় স্থানে। আতলেতিকো মাদ্রিদের সাত পয়েন্ট পিছনে। ফের করোনার থাবা রিয়াল মাদ্রিদ (Real Madrid) শিবিরে। এবার মারণ এই ভাইরাসে আক্রান্ত হলেন দলের হেড কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। ক্লাবের তরফ থেকে সরকারি বিবৃতিতেই একথা জানানো হয়েছে। আপাতত সেলফ আইসোলেশনে থাকবেন প্রাক্তন ফরাসি ফুটবল তারকা। শুক্রবার ক্লাবের থেকে সরকারি বিবৃতিতে শুধু বলা হয়েছে, দলের হেড কোচ জিনেদিন জিদানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁর স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য সেখানে দেওয়া হয়নি। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল নাকি তিনি উপসর্গহীন ছিলেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আপাতত সেলফ আইসোলেশনে থাকবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য। এর ফলে আগামী শনিবার স্প্যানিশ লিগে আলাভেজের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকবেন না তিনি। যা রিয়াল শিবিরের কাছে বড় ধাক্কা। কারণ স্প্যানিশ সুপার কাপ এবং কোপা ডেল রে-র মতো দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ইতিমধ্যেই হেরে গিয়েছে রিয়াল। লা লিগাতেও রয়েছে দ্বিতীয় স্থানে। তবে এর আগে চলতি মাসেই করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে থাকতে হয়েছিল রিয়ালের হেড কোচকে। সে যাত্রায় তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। ফলে পুনরায় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। তবে ম্যাচের আগে কোভিড বিধি মেনে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্টের সময়ই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এল। জিদানের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সুয়ারেজ, নেইমার-সহ একাধিক ফুটবল তারকারাও করোনার কবলে পড়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget