এক্সপ্লোর
২৩ ছক্কা মেরে একদিনের ক্রিকেটে নয়া নজির ডি আর্সির

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডি আর্সি শর্ট ঘরোয়া জিএলটি একদিনের টুর্নামেন্টে ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বাধিক স্কোরের নজির গড়লেন। কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১৪৮ বলে ১৫ বাউন্ডারি এবং ২৩ ছক্কার সাহায্যে ২৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। তাঁর ইনিংসের দৌলতে ওয়েস্টার্ন ভিক্টোরিয়া কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ৪৭ ওভারে ৩৮৭ রানের পাহাড় গড়ে তোলে। শেষপর্যন্ত ওয়েস্টার্ন ভিক্টোরিয়া ১১৬ রানে ম্যাচ জিতে যায়।
একদিনের ক্রিকেটে ডি আর্সির চেয়ে বেশি রানের ইনিংসের রেকর্ড ভারতের রোহিত শর্মা (২৬৪) এবং অ্যালিস্টার ব্রাউন (২৬৮)-র দখলে রয়েছে। ব্রাউন ২০০২-এ লিস্ট-এ ক্রিকেটে এই স্কোর করেছিলেন। অন্যদিকে, রোহিত আন্তর্জাতিক একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন। ২৫৭ রান করে ডি আর্সি একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের ইনিংসের ক্ষেত্রে অস্ট্রেলিয় ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে উঠে এলেন। ডি আর্সি ১০০, ১৫০, ২০০ এবং ২৫০ রান ছক্কা মেরে পৌঁছন।This man has just shattered the record books! 💥@ShortDarcy smacked 257 off 148 balls against QLD -- the highest score EVER in Australian one-day cricket! His demolition included 15 fours and... 23 SIXES (no joke)!!! 😮#WestIsBest #JLTCup pic.twitter.com/UX2gPSA2FG
— WACA (@WACA_Cricket) September 28, 2018
চলতি বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৩ একদিনের ম্যাচ ও ১০ টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে ২৩ টি ওভার বাউন্ডারি মেরে নজির গড়েছেন ডি আর্সি। অস্ট্রেলিয়ার লিস্ট- এ ইনিংসে এতগুলি ওভার বাউন্ডারি এর আগে কেউ মারতে পারেননি। নিউজিল্যান্ডের কলিন মুনরো অন্য এক ব্যাটসম্যান, যিনি ঘরোয়া পর্যায়ে প্রথমে শ্রেনীর ইনিংসে ২৩ টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছেন।Missed the carnage from D'Arcy Short today - or just want to see it again?! All 23 sixes in 60 seconds... #JLTCup pic.twitter.com/zTwaHIxoiX
— cricket.com.au (@cricketcomau) September 28, 2018
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















