এক্সপ্লোর

রুমমেট ছিলেন ধোনি, দু’জনে মেঝেতে ঘুমোতেন, পুরনো দিনের স্মৃতিচারণ গম্ভীরের

ধোনির সঙ্গে কেরিয়ারের শুরুর দিকে কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করলেও, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাফল্যের কৃতিত্ব পুরোপুরি তাঁকে দিতে নারাজ গম্ভীর।

নয়াদিল্লি: ক্রিকেট কেরিয়ারের শুরুতে বিদেশ সফরে এক মাসেরও বেশি সময় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এক ঘরে কাটিয়েছিলেন গৌতম গম্ভীর। একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। পুরনো ঘটনার স্মৃতিচারণা করেছেন ভারতীয় দলের এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান। গম্ভীর জানিয়েছেন, ‘আমাদের দু’জনেরই তখন বয়স কম ছিল। ধোনি তখন সবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছে। আমিও তাই। আমরা একসঙ্গে কেনিয়া সফরে গিয়েছিলাম। তারপর ভারতীয় এ দলের হয়ে জিম্বাবোয়ে সফরেও গিয়েছিলাম। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছিলাম। কারও সঙ্গে দেড় মাস একই ঘরে থাকলে সে মানুষ হিসেবে কেমন, সেটা বোঝা যায়। আমরা রুমমেট থাকার সময় ধোনির চুল নিয়ে আলোচনা করতাম। কারণ, সেই সময় ধোনির লম্বা চুল ছিল। ও কীভাবে চুলের যত্ন নেবে, সে বিষয়ে আমাদের কথা হত। হোটেলে আমাদের খুব ছোট ঘরে থাকতে দেওয়া হয়েছিল। সেই কারণে প্রথম এক সপ্তাহ আমরা মেঝেতে ঘুমোতাম। ঘরে কীভাবে জায়গা বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনার পর আমরা ঘর থেকে খাট বের করে দিই। এরপর মেঝেতে ঘুমোতাম। তখন দারুণ লাগত।’ ধোনির সঙ্গে কেরিয়ারের শুরুর দিকে কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করলেও, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাফল্যের কৃতিত্ব পুরোপুরি তাঁকে দিতে নারাজ গম্ভীর। তাঁর দাবি, ধোনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। কারণ, তিন ফর্ম্যাটেই তিনি দুর্দান্ত দল পেয়েছিলেন। ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, বিরাট কোহলির মতো ক্রিকেট থাকায় ধোনির কাজ সহজ হয়ে গিয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের সুফল হিসেবেই ধোনি এত ট্রফি জিতেছেন বলেও দাবি গম্ভীরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
France vs Morocco: হ্যান্ডবল উপেক্ষা? এমবাপের গোল বাতিল করা উচিত, তোপ মরক্কোর কোচের, ডাইভ দেওয়া নিয়েও প্রশ্ন!
হ্যান্ডবল উপেক্ষা? এমবাপের গোল বাতিল করা উচিত, তোপ মরক্কোর কোচের, ডাইভ দেওয়া নিয়েও প্রশ্ন!
Kylian Mbappe: পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স

ভিডিও

TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Monohora GI Tag: মন হরণ করা স্বাদ, GI ট্যাগ পেল জনাইয়ের বিখ্যাত মনোহরা মিষ্টি | ABP Ananda
Calcutta Highcourt : ২১ জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা 'কালীঘাট তৃণমূল'-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget