এক্সপ্লোর

ঋষভ তৈরি না হওয়া পর্যন্ত ধোনিকে খেলে যেতে বলেছে টিম ম্যানেজমেন্ট, দাবি রিপোর্টে

সদ্যই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার সময় বিসিসিআই-এর নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেছিলেন, আগামী দুমাস দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ধোনি। কারণ, ওই সময় তিনি প্যারামিলিটারি রেজিমেন্টে প্রশিক্ষণ নেমেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

নয়াদিল্লি: সদ্যই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার সময় বিসিসিআই-এর নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেছিলেন, আগামী দুমাস দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ধোনি। কারণ, ওই সময় তিনি প্যারামিলিটারি রেজিমেন্টে প্রশিক্ষণ নেমেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এর থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, ধোনি এখনই অবসর নিচ্ছেন না, আগামী দিনেও তাঁকে নীল জার্সিতে দেখা যাবে। প্রধান নির্বাচক প্রসাদ আরও বলেছেন যে, দলের এখন লক্ষ্য আগামী বছরের টি ২০ বিশ্বকাপ। সেদিকে লক্ষ্য রেখে ধোনির উত্তরসূরী হিসেবে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তকে গড়ে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট। টেস্টেও এখন ঋষভ প্রথম পছন্দের উইকেটরক্ষক। যদিও দলে ঋদ্ধিমান সাহাকে রাখা হয়েছে। এদিকে, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট ধোনির সঙ্গে কথা বলেছে এবং তাঁকে এখনকার মতো অবসর না নিতে বলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০-র টি ২০ বিশ্বকাপের জন্য ঋষভকে তৈরি করার প্রক্রিয়া চলছে। আর এক্ষেত্রে পুরো দায়িত্বই থাকবে ধোনির ওপর। ধোনি এখনই অবসর নিলে ঋষভকে পরিচালনা করা বা তাঁর মেন্টর হওয়ার মতো কেউ থাকবেন না। এই তথ্য সম্পর্কে ওয়াকিবহাল সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ধোনি তাঁর ভূমিকা ও অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল। তাই তাঁর অবসর নিয়ে যে সব জল্পনা চলছে তা অর্থহীন। কারণ, ধোনি আদ্যন্ত টিম প্লেয়ার। তিনি কোনও বিতর্কে প্রতিক্রিয়া জানাবেন না। আর এক্ষেত্রে তাঁর সম্পর্কে সবাই অবগত রয়েছেন। আগামী টি ২০ বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ের জন্য ঋষভকে টিম ম্যানেজমেন্ট গড়ে তুলতে চাইছে। সেজন্য ধোনির দলে থাকাটা জরুরি।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget