এক্সপ্লোর

কোহলি ও নির্বাচকদের সম্পর্কে গাওস্করের মন্তব্যের সঙ্গে সহমত নন মঞ্জরেকর

অধিনায়ক পদে বিরাট কোহলির পুনর্নিয়োগের প্রক্রিয়া ও নির্বাচক কমিটি সম্পর্কে সুনীল গাওস্কর প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁর সঙ্গে সহমত হলেন না ভারতীয় দলের অন্য এক প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, একজন নির্বাচকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল সততা, তিনি কতটা প্রভাবশালী, তা নয়।

নয়াদিল্লি: অধিনায়ক পদে বিরাট কোহলির পুনর্নিয়োগের প্রক্রিয়া ও নির্বাচক কমিটি সম্পর্কে সুনীল গাওস্কর প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁর সঙ্গে সহমত হলেন না ভারতীয় দলের অন্য এক প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, একজন নির্বাচকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল সততা, তিনি কতটা প্রভাবশালী, তা নয়। সংবাদমাধ্যমে নিজস্ব নিবন্ধে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ গাওস্কর, বিশ্বকাপের পরও কোনও পর্যালোচনা বৈঠক ছাড়াই কোহলিকে অধিনায়ক পদে বহাল রাখার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোহলিকে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই পদে তাঁর পুনর্নিয়োগের জন্য নিয়ম অনুযায়ী একটি বৈঠক করা উচিত ছিল নির্বাচকদের। যেভাবে কোহলি আপনাআপনিই অধিনায়ক থেকে গেলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন গাওস্কর। একইসঙ্গে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে ‘অকর্মণ্য’ আখ্যা দিয়ে গাওস্কর বলেছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট প্রভাবশালী নয় ওই কমিটি। গাওস্কর বলেছেন, বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি ভারতীয় দল। ফেভারিট হিসেবে শুরু করে ভারত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়। নির্বাচক কমিটি ও অধিনায়ক হিসেবে কোহলির বহাল থাকা নিয়ে গাওস্করের মন্তব্যের সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন অধুনা ধারাভাষ্যকার মঞ্জরেকর। মঞ্জরেকর বলেছেন, ভারত বিশ্বকাপে প্রত্যাশা অনুয়ায়ী পারফর্ম করতে পারেনি বলে গাওস্কর যে মন্তব্য করেছেন, তা সঠিক নয় বলেই মনে করেন তিনি। কারণ, ভারত নয়টি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে। হেরেছে মাত্র দুটি ম্যাচে। আর শেষ ম্যাচটা অল্পের জন্য হাতছাড়া হয়েছে ভারতীয় দলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Norway: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget