এক্সপ্লোর

ডিআরএস না নিয়ে পন্টিংয়ের তোপের মুখে লায়ন, স্টার্কের মানসিকতা নিয়েও প্রশ্ন প্রাক্তন অধিনায়কের

সিডনি: সিডনি টেস্টে মাঠের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে কোণঠাসা অস্ট্রেলিয়া। এবার মাঠের বাইরে থেকেও অজিদের দিকে ধেয়ে এল বাউন্সার। অস্ট্রেলিয় শিবিরকে আক্রমণ করলেন স্বদেশীয় এক ক্রিকেটার। রিকি পন্টিং প্রশ্ন তুললেন ক্রিকেটারদের লড়াই করার ইচ্ছে নিয়েই। রবিবার টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন নাথান লায়ন। আম্পায়ার আঙুল তোলার সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন লায়ন। যদিও পরে রিপ্লেতে দেখা যায়, কুলদীপের ফুলটস বল সুইপ করতে গিয়ে প্যাডে লাগালেও বলটি অফস্টাম্পের সামান্য বাইরে দিয়ে যেত। যার অর্থ, ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তির সাহায্য নিলে বেঁচে যেতেন লায়ন। যদিও অজি ক্রিকেটার সেই পথে হাঁটেননি। যা দেখে প্রবল ক্ষুব্ধ পন্টিং। কড়া ভাষায় লায়ন ও ক্রিজে সেই সময় তাঁর সঙ্গী মিচেল স্টার্কের সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন তাঁদের মানসিকতা নিয়ে। ধারাভাষ্য করার ফাঁকে পন্টিং বলেন, ‘এই আউটটাই এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের মানসিকতা বুঝিয়ে দিচ্ছে। লড়াই করার কোনও ইচ্ছাই নেই। কেন ডিআরএস প্রযুক্তির সাহায্য নিল না? ওদের হাতে তো দুটো রিভিউয়ের সুযোগ অক্ষত ছিল। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মনে একটু সন্দেহও জাগল না! আউট দেওয়ার পর নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা মিচেল স্টার্ক তো যেন বুঝিয়েই দিল, ডিআরএস নেবে কি না সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি এসবের মধ্যে নেই। ওরা ভুলে গিয়েছে যে, ক্রিজে একসঙ্গে থাকা মানে তোমরা একে অপরের পার্টনার। সতীর্থকে বাঁচানোর জন্য যা কিছু করা সম্ভব করতে হবে। সেসবের কিছুই দেখলাম না।‘

সেরা শিরোনাম

Womens T20 Asia Cup: মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে আজ ভারতের সামনে বাংলাদেশ, কী বলছে পরিসংখ্যান?
মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে আজ ভারতের সামনে বাংলাদেশ, কী বলছে পরিসংখ্যান?
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?

ভিডিও

Kaustav Bagchi: মাছ মাংস খেলেই যে কেউ পাখন্ডী হয়ে যায় এমনটা নয়, বাগেশ্বর বাবাকে নিশানা কৌস্তভ বাগচীর
Sourav Ganguly |
Gujrat News | গান্ধীনগরে ভেঙে পড়ল নির্মীয়মাণ শপিং মলের একাংশ
Suvendu Kakali: সোশাল মিডিয়ায় গালাগালির অভিযোগ,নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ কাকলি ঘোষ দস্তিদারের
Lake Kalibari Kaushiki Amavasya | আজ কৌশী অমাবস্যা।পূজার্চনা ও নানা বৈদিক ক্রিয়াকর্মে কুশ অতি পবিত্র ও প্রয়োজনীয় উপাচার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
Weather Forecast: ২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
২ জেলায় কমলা সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে প্রবল বৃষ্টির আশঙ্কা, আজ কেমন থাকবে আবহাওয়া?
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Embed widget