এক্সপ্লোর

Ponting on Pant: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠবে পন্থ, সব দলকে সতর্ক করে দিচ্ছেন কিংবদন্তি

T20 World Cup: পন্টিংয়ের মনে হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) অস্ট্রেলিয়ার মাটিতে বিপজ্জনক হয়ে উঠতে পারেন পন্থ।

নয়াদিল্লি: কে এল রাহুলের (KL Rahul) অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচে ভারত হারলেও, ঝলসে উঠেছিল ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও পন্থ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে সব দলকে সতর্ক করে দিচ্ছেন রিকি পন্টিং (Ricky Ponting)। অজি কিংবদন্তি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ। যে দলের অধিনায়ক পন্থ। রুরকির বাঁহাতি ব্যাটারকে কাছ থেকে দেখেছেন পন্টিং।

ছাত্রের প্রতি মুগ্ধতা

আর সেই অভিজ্ঞতা থেকে পন্টিংয়ের মনে হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) অস্ট্রেলিয়ার মাটিতে বিপজ্জনক হয়ে উঠতে পারেন পন্থ। পন্টিং বলেছেন, 'অসাধারণ ক্রিকেটার পন্থ। দুর্দান্ত এক তরুণ। গোটা বিশ্বকে শাসন করতে পারে। আর অস্ট্রেলিয়ায় যে ধরনের উইকেট হবে, পাটা, গতিময়, বাউন্সে ভরা, সেখানে ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। গোটা টুর্নামেন্টে ওর দিকে নজর রাখতেই হবে।'

কত নম্বরে নামবেন পন্থ?

পন্থকে কাছ থেকে দেখার সুবাদে তাঁর ব্যাটিংয়ের ঘরানা ভালই জানেন পন্টিং। আর সেই অভিজ্ঞতা থেকে অজি গুরু বলছেন, 'আমি ওকে ফ্লোটার হিসাবে ব্যবহার করার পক্ষপাতী। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বর জায়গাটা ওর জন্য ঠিক করে রাখতাম। কিন্তু যদি পরিস্থিতি এরকম হয় যে, দু-একটি উইকেট পড়েছে আর হাতে সাত বা আট ওভার আছে, তাহলে ওকে ওপরের দিকে নামিয়ে দেওয়া যায়। যাতে ও যত বেশি সম্ভব সময় উইকেটে থাকতে পারে। ও ভয়ঙ্কর ব্যাটার।'

কী বলছেন ছাত্র?

পন্থ নিজে অবশ্য নির্দিষ্ট কোনও ভূমিকা আঁকড়ে থাকতে চান না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, নিজেকে ফ্লোটার হিসাবে ব্যবহার করবেন কি না। তাতে পন্থ জানিয়েছেন যে, সব কিছুই নির্ভর করছে পরিবেশ ও পরিস্থিতির ওপর। এখানকার পরিবেশে ফ্লোটার খুব একটা জরুরি নয়। আর আমরা এত স্পিনার খেলি যে, ডানহাতি-বাঁহাতি ব্যাটিং লাইন আপও গুরুত্বপূর্ণ নয়।'

আরও পড়ুন: সেমিতে উঠেই ছেলেদের একদিনের ছুটি দিলেন অরুণ লাল, লক্ষ্যে স্থির অভিমন্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget