এক্সপ্লোর

দিল্লির ম্যাচে পারফরম্যান্স নিয়ে পন্থকে কটাক্ষ সমর্থকদের, মজাদার মিম সোশ্যাল মিডিয়ায়

মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারল না ভারতীয় দলের সমর্থকদের। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়ার ক্ষেত্রে ধোনির পারদর্শীতার কথা সবারই জানা। কিন্তু পন্থ ডিআরএস কল নিয়ে সঠিক অনুমান ক্ষমতার পরিচয় দিতে পারলেন না। বাংলাদেশের ইনিংসের দশম ওভারে সৌম্য সরকারের বিরুদ্ধে ডিআরএস নিতে অধিনায়ক রোহিত শর্মাকে রাজি করান পন্থ।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারল না ভারতীয় দলের সমর্থকদের। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়ার ক্ষেত্রে ধোনির পারদর্শীতার কথা সবারই জানা। কিন্তু পন্থ ডিআরএস কল নিয়ে সঠিক অনুমান ক্ষমতার পরিচয় দিতে পারলেন না। বাংলাদেশের ইনিংসের দশম ওভারে সৌম্য সরকারের বিরুদ্ধে ডিআরএস নিতে অধিনায়ক রোহিত শর্মাকে রাজি করান পন্থ। কিন্তু দেখা যায় যে, বল সৌম্যর ব্যাটে লাগেনি। ডিআরএস খোয়ায় ভারত। এর আগে মুশফিকর রহিমের বিরুদ্ধে ডিআরএস নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেক্ষেত্রে মুশফিকর যে এলবিডব্লু ছিলেন, তা অনুমান করতে ব্যর্থ হন পন্থ। রিপ্লেতে দেখা গিয়েছে, ডিআরএস নিয়ে মুশফিকরকে প্যাভিলিয়নে ফিরতে হত। কিন্তু শেষপর্যন্ত অপরাজিত ইনিংস খেলে তিনি বাংলাদেশকে জিতিয়ে দেন। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় পন্থকে কটাক্ষ করেছেন ভারতীয় দলের সমর্থকদের একাংশ। ব্যাট হাতে ২৭ রান করেন পন্থ। ভারতীয় দলের হয়ে শিখর ধবন (৪১)-এর পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যেতে হয় ধবনকে। গতকালের ম্যাচে বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রানের বেশি তুলতে পারেনি। পর ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় বাংলাদেশের।

সেরা শিরোনাম

Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Durga Puja 2026: মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির শো, আমন্ত্রিত প্রধানমন্ত্রী, 'বড় প্রাপ্তি' জানালেন CAB সভাপতি সৌরভ
মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির শো, আমন্ত্রিত প্রধানমন্ত্রী, 'বড় প্রাপ্তি' জানালেন CAB সভাপতি সৌরভ
Duleep Trophy: বিধ্বংসী ঈশানের ৮০, ৫৮৪ রানে এগিয়ে পূর্বাঞ্চল, দলীপ ট্রফি মুুকুট জেতা সময়ের অপেক্ষা
বিধ্বংসী ঈশানের ৮০, ৫৮৪ রানে এগিয়ে পূর্বাঞ্চল, দলীপ ট্রফি মুুকুট জেতা সময়ের অপেক্ষা

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget