এক্সপ্লোর

Rohan Bopanna Birthday: জন্মদিনেও চর্চা, অলিম্পিক্সে কে হবেন বোপন্নার ডাবলস সঙ্গী?

Paris Olympics: কে বলে চল্লিশে চালশে? রোহন বোপন্না (Rohan Bopanna Birthday) অন্তত সব তত্ত্বকে উড়িয়ে চলেছেন টেনিস কোর্টের বাইরে।

নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো ক্রিকেট মাঠের কিংবদন্তি বারবার বলেন, বয়স নেহাত একটা সংখ্যা। সৌরভের মুখের বিখ্যাত উক্তি, 'ফর্ম ইজ় টেম্পোরারি। ক্লাস ইজ় পার্মানেন্ট।'

কে বলে চল্লিশে চালশে? রোহন বোপন্না (Rohan Bopanna Birthday) অন্তত সব তত্ত্বকে উড়িয়ে চলেছেন টেনিস কোর্টের বাইরে। সোমবার, ৪ মার্চ জন্মদিন ভারতীয় টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকার। চুয়াল্লিশ বছর সম্পূর্ণ করলেন বোপন্না।

গত বছর ইন্ডিয়ান ওয়েলশে এটিপি ১০০০ মাস্টার্সে ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বোপন্না। সবচেয়ে বেশি বয়সে কোনও এটিপি মাস্টার্স জেতার নজির গড়েন ভারতীয় টেনিস তারকা।

আরও একটি নজির গড়েছেন বোপন্না। ৪৩ বছর পেরিয়ে ডাবলসে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছেন তিনি। টেনিসের ইতিহাসে তিনিই প্রবীণতম খেলোয়াড় হিসাবে ডাবলসে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন। ৪৩ বছর ৩৩১ দিনের মাথায় এই নজির গড়েন বোপন্না।

২০২৪ সালে অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হন বোপন্না। সেটাই তাঁর জেতা প্রথম পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয়। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে নিয়ে চ্যাম্পিয়ন হন বোপন্না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meraki (@meraki_connect)

২০১৭ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপন্না। আপাতত প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) প্রস্তুতি শুরু করে দিয়েছেন বোপন্না। প্যারিসে কে হবেন তাঁর সঙ্গী? এখনও জল্পনা রয়েছে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনশোর মধ্যে রয়েছেন, এরকম কাউকেই বেছে নেওয়ার সুযোগ থাকবে বোপন্নার। 

অস্ট্রেলীয় পার্টনার এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপন্না। ৬ মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান ওয়েলসেও তাঁকে নিয়েই নামবেন বোপন্না। অন্য় দিকে সিঙ্গলসে লড়াই করবেন সুমিত নাগাল। ডব্লিউটিএ সিঙ্গলসের ক্রমতালিকায় প্রথম একশোতে ঢুকে পড়েছেন সুমিত। এবার ইন্ডিয়ান ওয়েলসে খেতাবি জয়ের দৌড়ে নামবেন এই তরুণ টেনিস প্লেয়ার।                                

আরও পড়ুন: কেন কাজ ও দক্ষতার ভিত্তিতে সমাজে মেয়েদের মূল্যায়ন হবে না, প্রশ্ন তুললেন সানিয়া

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget