এক্সপ্লোর

কোহলি, রোহিতের জোড়া দুরন্ত শতরান, প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত

গুয়াহাটি: অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মার দুরন্ত জোড়া শতরানের দৌলতে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত। ভারতের সামনে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ক্যারিবিয়ানরা। জবাবে মাত্র ৪২.১ ওভারে ২ উইকেট খুইয়েই জয় নিশ্চিত করে মেন ইন ব্লু। গুয়াহাটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এদিন ভারতের এই জয়ের মূল কাণ্ডারী ছিলেন কোহলি ও রোহিত। দুজনই দুরন্ত ফর্মে ছিলেন। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পড়ে। স্কোরবোর্ডে দলের তখন মাত্র ১০ রান। মাথায় ব্যক্তিগত ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ওই পর্যন্তই।

এরপর শুরু হয় কোহলি-রোহিতের যুগলবন্দি। দুজনে মিলে ক্যারিবিয়ান বোলিংকে ফালা-ফালা করতে থাকেন। মাঠের চারদিকে রান তুলতে থাকেন দুই ক্রিকেটার। একটা সময়  ক্যারিবিয়ান বোলিংকে প্রায় ক্লাবস্তরে নামিয়ে আনেন দুজন। কোহলি-রোহিতকে আটকানোর কোনও রাস্তার এদিন হদিস পায়নি জেসন হোল্ডার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের অনভিজ্ঞ বোলিং বিভাগ।

কোহলি, রোহিতের জোড়া দুরন্ত শতরান, প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত

মাত্র ৮৮ বলে নিজের ৩৬তম একদিবসীয় ক্রিকেটে শতরান সম্পন্ন করেন অধিনায়ক। কিছুক্ষণের মধ্যে মাত্র ৮৪ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন রোহিত ‘হিটম্যান’ শর্মাও। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ২৪৬ রান তোলেন। এই পার্টনারশিপই শেষ করে দেয় ক্যারিবিয়ানদের যাবতীয় আশা।

শেষ পর্যন্ত ১০৭ বলে ১৪০ রান করে আউট হন কোহলি। কিন্তু, ততক্ষণে ম্যাচ কার্যত ভারতের পকেটে। এদিন কোহলির ইনিংস সাজানো ছিল ২১টি চার ও ২টি ছক্কায়। অধিনায়ক আউট হওয়ার পর অম্বাতি রায়ুডুকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে ১১৭ বলে ১৫২ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন রোহিত। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ৮টি বিশাল ছক্কায়।

এর আগে, টসে জিতে ভারত অধিনায়ক বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান। গুয়াহাটির ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করে যে কোনও স্কোরই যে নিরাপদ নয় সেটা হয়তো আগেভাগেই আন্দাজ করে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বিরাট। শিমরন হেটমায়ারের করা ৭৮ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে  নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর এই ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। পেনার কিয়েরন পাওয়েল করেন ৫১ রান।

কোহলি, রোহিতের জোড়া দুরন্ত শতরান, প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত ছবি সৌজন্যে ট্যুইটার

অন্যদিকে, ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল তিনটি এবং মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। খলিল আহমেদ একটি উইকেট নেন। এদিন ভারতীয় জাতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে ঋষভ পন্তের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget