এক্সপ্লোর

IND vs SA: রামধনুর দেশে রোহিতের ব্যাটিং ফর্ম দ্বিতীয় টেস্টের আগে চিন্তার কারণ ভারতীয় দলের

Rohit Sharma Record: দক্ষিণ আফ্রিকার মাটিতে রোহিত এখনও পর্যন্ত এই সিরিজের আগে মোট ৪টি টেস্টে খেলেছেন এখনও পর্যন্ত রোহিত। মোট ১৫.৩৭ গড়ে ব্যাটিং করেছেন হিটম্যান।

কেপটাউন: প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছিল ভারতকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন এবারও অধরা রয়ে গেল। আর সবচেয়ে বড় কথা প্রথম টেস্টে ভারতীয় ব্য়াটিং অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সবচেয়ে আলোচ্য বিষয় অধিনায়ক রোহিত শর্মার প্রোটিয়া ভূমিতে ব্যাটিং রেকর্ড। দ্বিতীয় টেস্টের আগে যা চিন্তার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে রোহিত এখনও পর্যন্ত এই সিরিজের আগে মোট ৪টি টেস্টে খেলেছেন এখনও পর্যন্ত রোহিত। মোট ১৫.৩৭ গড়ে ব্যাটিং করেছেন হিটম্যান। চলতি সিরিজের প্রথম টেস্টের ২ ইনিংসে রোহিতের ব্য়াট থেকে এসেছে যথাক্রমে ৫ ও ০ রান। ১০ ইনিংসে এখনও পর্যন্ত  ১২.৮০ গড়ে ১২৮ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৪৭ করেছেন। এই পরস্থিতিতে রোহিতের বদলে বিরাটকেই টেস্টে অধিনায়ক হিসেবে দেখার দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস বদ্রীনাথও। নিজের ইউটিউবে তিনি বলেছেন, ''বিরাট কেন এই দলটার টেস্টে অধিনায়ক না, আমি জানি না। আমি এই প্রশ্নটা তুলতে চাই। বিরাট অনেক ভাল টেস্ট ব্যাটার। বিরাট ও রোহিতের তুলনাই আসে না। বিরাট টেস্টে গোটা বিশ্বব্যাপী প্রচুর রান করেছে। আর রোহিত তো এখনও দেশের বাইরে ওপেনার হিসেবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেনি।''

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ইনিংস এবং ৩২ রানে হেরে দুই ম্যাচের সিরিজ়ে ১-০ পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ৩ জানুয়ারিতে থেকে সফরের অন্তিম ম্যাচে (IND vs SA 2nd Test) সিরিজ়ে সমতা ফেরানোর আশায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা। কিন্তু দ্বিতীয় টেস্টের আগেই প্রোটিয়া শিবিরে এসে পৌঁছল দুঃসংবাদ। ছিটকে গেলেন গেরাল্ড কোয়েৎজে।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত লজ্জাজনক হারের সম্মুখীন তো হয়েইছে, পাশাপাশি আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget