এক্সপ্লোর

Muralitharan On Rohit: ফিটনেস ঠিক রাখতে পারলে অনায়াসে আরও একটা বিশ্বকাপ খেলতে পারবে রোহিত: মুরলিথরণ

Rohit Sharma Update: আগামী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও দেখা যেতে পারে হিটম্যানকে?  গত বিশ্বকাপে  মোট ১১ ইনিংস খেলে ৫৯৭ রান করেছেন রোহিত স্ট্রাইক রেট ১২৫ এর উপরে।

কলম্বো: বয়স ৩৬ পেরিয়েছে। চারিদিকে কানাঘুষো তিনি নাকি তাঁর শেষ ওয়ান ডে বিশ্বকাপ খেলে ফেললেন। তবে সত্যিই কি তাই? রোহিত শর্মাকে কি আর কোনদিনও ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না? শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্থাইয়া মুরলিথরণ কিন্তু তেমনটা মনে করেন না।  তার মতে যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারেন রোহিত তবে আগামী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও ফের দেখা যাবে হিটম্যানকে।  গত বিশ্বকাপে  মোট ১১ ইনিংস খেলে ৫৯৭ রান করেছেন রোহিত স্ট্রাইক রেট ১২৫ এর উপরে।  সেই প্রসঙ্গ টেনে এক সাক্ষাৎকারে কিংবদন্তি লঙ্কা স্পিনার জানান যে, "গোটা টুর্নামেন্টে রোহিত যেভাবে ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে আক্রমণ করছিল তা যে কোনও দলের প্লাস পয়েন্ট।  কোন ইনিংসেই রোহিত ফ্লপ করেনি আর তার ইনিংস দেখে আমি এটুকু বলতেই পারি যদি নিজের ফিটনেস বজায় রাখতে পারে রোহিত বিরাট কোহলির মত, তবে হয়ত আগামী বিশ্বকাপেও দেখা যাবে ওকে।"

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্টের রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে এখন চারিদিকে প্রশ্ন উঠছে। কিন্তু মুরলিথরণ মনে করেন যে এই প্রশ্নটা একেবারেই অবান্তর।  তিনি বলেন, "আমি জানিনা কেন মানুষে এই প্রশ্নটা তুলছে বারবার।  রোহিতের ওয়ানডে ফর্ম্যাটে স্ট্রাইক রেট ১৩০ এর উপরে। টি-টোয়েন্টির ক্ষেত্রে যা খুব একটা মন্দ নয়।  ওর বয়স এখন ৩৬। এই পরিস্থিতিতে শুধুমাত্র ফিটনেস এর দিকেই ওকে নজর রাখতে হবে।"

ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই একটা প্রশ্ন ভারতীয় ক্রিকেটে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। দলের ২ সিনিয়র ক্রিকেটা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আগামী বছর টি২০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি না এলেও শোনা যাচ্ছে যে রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি ২০-তে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে প্রাক্তন পাক অধিনাতক ও কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম মনে করেন যে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি ২০ বিশ্বকাপে রোহিত, বিরাট ২ জনেরই খেলা উচিৎ। 

এক টিভি সাক্ষাৎকারে প্রাক্তন পাক অধিনায়ক জানান যে, "টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র ৬ মাস বাকি রয়েছে।  আমি হলে নিশ্চিন্তে এই দুজনকে ভারতীয় দলের রাখতাম তার কারণ একটা দলে অভিজ্ঞতা ও তারুণ্য  দুটোই দরকার।  ওরা ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ড প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন।  বিশ্বকাপের মতো মঞ্চে গোটা তরুণ ব্রিগেট নিয়ে কখনোই নামা উচিত নয় অভিজ্ঞতা ও সেখানে দরকার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget