এক্সপ্লোর

বাবা অসুস্থ, শ্রীলঙ্কার সমর্থকের দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করে দিলেন রোহিত

নয়াদিল্লি: বাবা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। কিন্তু ভারতের বিরুদ্ধে সিরিজের খেলায় দলের হয়ে গলা ফাটাতে আসা শ্রীলঙ্কার এক সমর্থকের কাছে কলম্বো ফেরার বিমানের টিকিট কেনার টাকা নেই। এই অবস্থায় মুশলিক আসান করলেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। বিমানের টিকিট কেনার অর্থ দিলেন রোহিত। মহম্মদ নিলাম নামে শ্রীলঙ্কার ওই সমর্থক নিজেই একথা জানিয়েছেন। দুই সঙ্গী সহ শ্রীলঙ্কা দলের সঙ্গে ভারতে এসেছিলেন নিলাম। দিল্লিতে তৃতীয় টেস্টের সময় জানতে পারেন, গলার ক্যানসারে আক্রান্ত তাঁর বাবা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বাবার অস্ত্রোপচারের জন্য তাঁকে অবিলম্বে দেশে ফিরতে হবে। কিন্তু টিকিট কেনার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না তাঁর কাছে। নিলামের এই অসহায় অবস্থার ব্যাপারে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মাকে জানান সচিন তেন্ডুলকরের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত সুধীর গৌতম। সব কথা জেনে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন রোহিত। নিলাম জানিয়েছেন, রোহিত আমাকে টিম হোটেলে ডাকেন এবং বিমানের টিকিট (দাম প্রায় ২০ হাজার টাকা) দেন। শুধু তাই নয়, তাঁকে তাঁর বাবার অস্ত্রোপচারের জন্য আর্থিক সাহায্যেরও প্রস্তাব দেন রোহিত। কিন্তু নিলাম সবিনয়ে ওই প্রস্তাব ফিরিয়ে দেন। নিলাম বলেছেন, বাবার অসুস্থতার কথা জানতে পেরে খুবই অসহায় লাগছিল। রোহিত ওই সময় সাহায্যের জন্য এগিয়ে আসেন। রোহিতের মনটা খুব বড়। ও একজন রত্ন। শুধু রোহিতই নন, কোহলিও নিলামের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা, তা জানতে চান। নিলাম বলেছেন, তিনি কোহলিকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই ঘটনাকে আর্থিক সাহায্য হিসেবে দেখছেন না নিলাম। তিনি বলেছেন, এত বড়মাপের ক্রিকেটারদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি অভিভূত। তাঁরা ম্যাচের টিকিট পাওয়ার জন্যও আমাদের সবসময় সাহায্য করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget