এক্সপ্লোর

এবার ‘হিটম্যান’ রোহিতের লক্ষ্য ৩০০ রান

নয়াদিল্লি:  'হিটম্যানে'র লক্ষ্য এবার ৩০০! একদিনের ক্রিকেটে জোড়া ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। বিশ্বে এই নজির আর কোনও ব্যাটসম্যানেরই নেই। ২০১৩-র ২ নভেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে প্রথম দ্বিশতরান করেছিলেন তিনি। দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এসেছিল বছর ঘোরার আগেই। কলকাতার ইডেনে ২০১৪-র ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই ২৬৪ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। একদিনের ক্রিকেটে এটাই এখন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মারমুখী ব্যাটিংয়ের জন্য এই মুম্বইকরকে 'রো-হিট'ও বলা হয়। রোহিত বলেছেন, একদিনের ম্যাচে ৩০০ রান করাই তাঁর পরের লক্ষ্য। তিনি বলেছেন, এটা একেবারেই সহজ নয়, কিন্তু তিনি চেষ্টা করবেন। রোহিত বলেছেন, 'এখন আমি যখন ব্যাট করতে নামি তখন লোকজন আমার কাছ থেকে ৩০০ রানের ইনিংস দেখতে চান। বাউন্ডারির ধারে ফিল্ডিংয়ের সময়, বিমানবন্দরে লোকজন আমাকে জিজ্ঞেস করেন, তাহলে ৩০০ করবে কবে? যেন ৩০০ রানটা কোনও কিছু তুলে নিয়ে খাওয়ার মতো'। এরপরই রোহিত বলেছেন, ভারতে এটাই প্রত্যাশা। এটাই দেখিয়ে দেয় যে, সমর্থকদের প্রত্যাশা কখনও ফুরোবে না। ওই প্রত্যাশা পূরণের চেষ্টা তিনি করবেন বলে জানিয়েছেন রোহিত। তাঁর জোড়া শতরানের মধ্যে কোনটা সেরা, তা বাছতে ধন্দে পড়ে যান রোহিত। তিনি বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ১০ ডিসেম্বর একদিনের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে বিশ্রাম নিচ্ছেন অধিনায়ক কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন রোহিত। ভারতের ২৪ তম অধিনায়ক হবেন রোহিত। অন্যদিকে, মুম্বইয়ের সপ্তম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ক্যাপ্টেন্স ক্যাপ পরবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget