এক্সপ্লোর

IND vs AUS: কুলদীপ নেই কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে-তে? কারণ খোলসা করলেন রোহিত

Rohit On Kuldeep: এশিয়া কাপে মাত্র ৫ ম্য়াচ খেলে মোট ৯ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন কুলদীপ যাদব। মহম্মদ সিরাজের পর ভারতীয় বোলারদের মধ্য়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট কুলদীপের গত এশিয়া কাপে।

মুম্বই: এশিয়া কাপে (Asia Cup 2023)  দুরন্ত পারফরম্যান্স। একটি ম্যাচে পাঁচ উইকেটও তুলে নিয়েছিলেন। বিশ্বকাপের আগে কুলদীপ যাদবের (kuldeep Yadav) ফর্ম ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভরসা বাড়িয়েছে চায়নাম্যানের ওপর। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম দুটো ওয়ান ডে ম্যাচের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পাননি কুলদীপ। কিন্তু কেন? অনেকেই প্রশ্ন করেছিলেন যে ঘরের মাঠে স্পিন ট্র্যাকে ফর্মে থাকা কুলদীপকে কেন খেলানো হবে না। এবার সেই কারণই খোলসা করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক জানিয়েছেন, ''গত দেড় বছরে কুলদীপের পারফরম্যান্স গ্রাফের দিকে তাকালেই বোঝা যাবে যে ও আমাদের দলের কতটা গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছেন। সামনেই বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে ওকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। এছাড়াও কুলদীপের অস্ত্র যাতে প্রতিপক্ষ দলের ব্যাটাররা বিশ্বকাপের আগে ধরে নিতে না পারেন, সেই কথা ভেবেই আমরা কুলদীপকে বিশ্রাম দিয়েছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওকে দলে রাখা হয়নি।'' উল্লেখ্য, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নিজেদের প্রথম বিশ্বকাপ ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল

কিন্তু বিশ্বকাপে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে এভাবে দলের মুখ্য স্পিনারকে বসিয়ে দিলে তাঁর ছন্দ নষ্ট হয়ে যাবে না? হিটম্য়ান বলছেন, ''অস্ট্রেলিয়া সিরিজের আগে বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। সেই ম্যাচেই কুলদীপ ফিরে আসবে। আশা করা যেতেই পারে যে এশিয়া কাপের যা পারফরম্যান্স, সেই ছন্দ ও বজায় রাখবে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

প্রথম দুই ওয়ান ডে ম্যাচের জন্য সিনিয়রদের অনুপস্থিতিতে বেশ কিছু তরুণ তুর্কিরা সুযোগ পেয়েছেন। তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রুতুরাজ গায়কোয়াড়রা বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও, তাঁদের এই সিরিজে রাখা হয়েছে। তবে এই দল ঘোষণার পর বর্তমানে সবথেকে বড় হেডলাইন হল বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় ওয়ান ডে দলে আর অশ্বিনের (R Ashwin) প্রত্যাবর্তন। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার ভারতের হয়ে ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন অশ্বিন। তার ২০ মাস পরে ফের একবার জাতীয় দলে ফিরলেন তিনি।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর পটেল। তাঁর বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়। ফাইনাল ম্যাচেও খেলেন তিনি। তবে খবর অনুযায়ী সুন্দরের আগে নাকি অশ্বিনকেই বিসিসিআই নির্বাচকমণ্ডলীর তরফে যোগাযোগ করা হয়েছিল। তবে এত দ্রুত ম্যাচ ফিট হতে পারবেন না সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দলে ফিরছেন। ওয়াশিংটন সুন্দরও অবশ্য দলে রয়েছেন। অক্ষর পটেলকে তৃতীয় ম্যাচের স্কোয়াডে রাখা হলেও, সবটাই তাঁর ফিটনেসের উপর নির্ভরশীল। ২২ সেপ্টেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজিত হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Spain Vs Belgium: ৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?
৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget