এক্সপ্লোর

মোহালিতে একদিনের ক্রিকেটে তৃতীয় দ্বিশতরানের ইনিংসের পর কেন কেঁদে ফেলেছিলেন স্ত্রী রিতিকা, জানালেন রোহিত শর্মা

সোশ্যাল মিডিয়ায় তাঁদের পারস্পরিক আলাপচারিতায় উঠে আসছে মাঠের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ। এবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা এমনই এক আলাপচারিতায় জানালেন মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসের পর তাঁর স্ত্রী রিতিকার চোখে জল চলে আসার কারণ।

নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে বিগত কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ব্যতিক্রম নয় ক্রিকেটও। এমন একটি সময়ে অনেক ক্রিকেট তারকাই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পারস্পরিক আলাপচারিতায় উঠে আসছে মাঠের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ। এবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা এমনই এক আলাপচারিতায় জানালেন মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসের পর তাঁর স্ত্রী রিতিকার চোখে জল চলে আসার কারণ। বিসিসিআই ডট টিভি-তে ওপেন নেটস উইথ মায়াঙ্ক শো-তে রোহিতকে দেখা গেল দলের সহ খেলোয়াড় শিখর ধবন ও মায়াঙ্ক অগ্রবালদের সঙ্গে খোলামেলা কথাবার্তায় মেতে উঠতে। সাক্ষাত্কারে রোহিত ও শিখর ভারতীয় ক্রিকেটে তাঁদের সেরা মুহূর্তগুলির কথা জানালেন। সেইসঙ্গে উঠে এল মাঠ ও মাঠের বাইরে ভারতীয় দলের দুই ওপেনারের বন্ধুত্বের টুকরো টুকরো ছবিও। একদিনের ক্রিকেটে তাঁর তৃতীয় দ্বিশতরানের স্মৃতিচারণা করে রোহিত জানালেন, মোহালির গ্যালারিতে বসে তাঁর স্ত্রীর চোখে জল চলে আসার কারণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচের ইনিংসের মাধ্যমে একমাত্র ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে তিনটি দ্বিশতরানের ইনিংসের রেকর্ড গড়েছিলেন রোহিত। তিনি এই মাইলস্টোনে পৌঁছনোর পর কেন কেঁদে ফেলেছিলেন, তা স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন রোহিত। উত্তরে রিতিকা বলেছিলেন, রোহিত যখন ১৯৫ রানে ব্যাট করছিলেন, তখন দ্রুত একটি রান সম্পূর্ণ করতে ঝাঁপিয়ে পড়়তে হয়েছিল। রিতিকা তখন ভেবেছিলেন, রোহিতের হাতটাই হয়ত মুচড়ে গিয়েছে। রোহিত বলেছেন, এ কথা ভেবে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন রিতিকা। আর এরপর যখন দ্বিশতরান সম্পূর্ণ করেন, তখন আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। রোহিত আরও বলেছেন, এই বিশেষ ইনিংসটা তিনি খেলেছিলেন তাঁদের বিবাহবার্ষিকীর দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget