এক্সপ্লোর

রোহিতের জায়গায় একদিনের দলে আসছেন মায়াঙ্ক, টেস্টে শুভমন গিল

চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। এই ঘটনা আগামী বুধবার একদিনের সিরিজ শুরুর আগে এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় শিবিরের পক্ষে একটা বড়সড় ধাক্কা।

নয়াদিল্লি: চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। এই ঘটনা আগামী বুধবার একদিনের সিরিজ শুরুর আগে এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় শিবিরের পক্ষে একটা বড়সড় ধাক্কা। বিসিসিআই সূত্রে জানা গেছে, রোহিতের চোটের অবস্থা এখন ভালো নয়। ভিডিও চোটের দিকে নজর রাখছেন। চোট কতটা গুরুতর তা জানা যাবে। তবে তিনি চলতি সিরিজে আর খেলবেন না। একদিনের সিরিজের পর ভারত দুই টেস্টের সিরিজ খেলবে। জানা গেছে, একদিনের দলে রোহিতের জায়গায় দলে আসবেন মায়াঙ্ক অগ্রবাল। কেএল রাহুল ও পৃথ্বী শ-র সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে দলে আসছেন মায়াঙ্ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে হাঁটুর চোটের কারণে শিখর ধবন ছিটকে যাওয়ার পর রিজার্ভ ওপেনার ছিলেন মায়াঙ্ক। সেক্ষেত্রে সাদা বলের ফরম্যাটে তাঁকে দলে নেওয়াটা স্বাভাবিক। রোহিতের অনুপস্থিতিতে ভারতের টেস্ট স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে থাকবেন শুভমন গিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত ও মায়াঙ্কের ব্যাক-আপ ওপেনার ছিলেন গিল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে অমীসাংসিত টেস্টে ৮৩ ও অপরাজিত ২০৪ রানের ইনিংস খেলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার দাবি জোরাল করেন শুভমন। টেস্ট স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, দল ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, ঘোষণাই বাকি রয়েছে। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন পুরানো নির্বাচক কমিটি পরিবর্ত খেলোয়াড়দের বেছে নিয়েছে। খুব তাড়াতাড়িই ঘোষণা হয়ে যাবে। এমনটাই খবর সূত্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget