এক্সপ্লোর

Rohit Sharma: ''বাবা ঘরে রয়েছেন..'', রোহিত কোথায়? ছোট্ট সামাইরার উত্তর মন ছুঁয়ে যাবে আপনারও

Rohit Sharma Update: নিয়মমাফিক সবার সঙ্গে হাত মেলাতে মেলাতে সোজা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ঢুকে পড়েন হিটম্য়ান। চোখ ছলছলে, গলার কাছে দলা পাকানো কষ্ট।

মুম্বই: বিশ্বকাপ শুরুর আগে রোহিত শর্মা (Rohit Sharma) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে স্কোর, নিজের রেকর্ড কোনও কিছুই তিনি দেখতে চাইছেন না। এক ও একমাত্র লক্ষ্য তাঁর বিশ্বকাপ জেতা। অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন গোটা টুর্নামেন্টে। সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানেও ছিলেন। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে হট ফেভারিট ছিলেন রোহিত ব্রিগেড। কিন্তু তীরে এসে তরী ডোবে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর রোহিতের চোখ মুখের অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়েছিল। তিনি যে কতটা ভেঙে পড়েছিলেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিয়মমাফিক সবার সঙ্গে হাত মেলাতে মেলাতে সোজা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ঢুকে পড়েন হিটম্য়ান। চোখ ছলছলে, গলার কাছে দলা পাকানো কষ্ট। হিটম্যানের সেদিনের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য অনেককেই আবেগপ্রবণ করে দিয়েছিল। এরপর পেরিয়ে গিয়েছে ৫ দিন। কেমন আছেন রোহিত? হিটম্য়ানের সমর্থকদের জন্য় একটা খুশির খবর দিয়েছে স্বয়ং রোহিতের ছোট্ট মেয়ে সামাইরা। 

একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দ্রুত। সেখানে দেখা যাচ্ছে যে ছোট্ট সামাইরা মায়ের সঙ্গে  ছিলেন। অর্থাৎ রোহিতের স্ত্রী রীতিকা ছিলেন। সেখানেই একজন সামাইরাকে প্রশ্ন করেছিলেন যে ''তোমার বাবা কোথায়?''ছোট্ট সামাইরা উত্তরে বলেন, ''বাবা এখন রুমে রয়েছেন। অনেকটাই ইতিবাচক রয়েছেন তিনি। আগামী একমাসের মধ্যেই ফের হাসিখুশি দেখা যাবে তাঁকে।'' উল্লেখ্য, অধিনায়ক হিসেবে রোহিত শর্মার হয়ত এটাই শেষ ওয়ান ডে বিশ্বকাপ ছিল। টুর্নামেন্টে ১১ ইনিংসে ৫৯৭ রান করেছিলেন হিটম্যান। বিরাট কোহলির পর তিনিই দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। 

 

বিশ্বকাপে হারের পর থেকেই এই প্রশ্নটা বারবার চারিদিকে শোনা যাচ্ছে যে রোহিত, বিরাটের সাদা বলের ফর্ম্যাটে কি আর দেখা যাবে? গত বছর নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকেই এই ২ সিনিয়র ব্যাটারকে আর দেখতে পাওয়া যায়নি। কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলেননি তাঁরা। বোর্ডে সূত্রে জানানো হয়েছিল যে নতুনদের নিয়ে ভাবতে চাইছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। আর তার জন্যই রোহিত ও বিরাটকে টি-টোয়েন্টির জন্য় ভাবা হচ্ছে না। তবে এখানও গল্পে নতুন মোড় এসেছে। তা হল বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দুটো স্থানে রয়েছেন বিরাট ও রোহিত। আর তারপরই বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ২ সিনিয়র ব্যাটার চান তবে তাঁরা খেলতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন যে, ''আমরা কোনও ভাবেই ওয়ান ডে বিশ্বকাপের সেরা ২ ব্যাটারকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে রাতারাতি সরিয়ে দিতে পারি না। আমরা ওদের সঙ্গে কথা বলব। যদি বিরাট ও রোহিত নিজেরা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান, তবে তাঁরা অবশ্যই খেলতে পারেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget