এক্সপ্লোর

Rohit Sharma Century: তৃতীয় টেস্টে স্বমহিমায় রোহিত, সেঞ্চুরি করে গাওস্করের কাীর্তির কাছাকাছি

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪টি সেঞ্চুরি রয়েছে গাওস্করের। যা ভারতের সর্বোচ্চ। রোহিতের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল তাঁর।

রাজকোট: ব্যাট হাতে তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন। আগের দুই টেস্টে চার ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৯।

রাজকোটে ছন্দে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন সেঞ্চুরি। সেই সঙ্গে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) অনন্য এক কীর্তির আরও কাছাকাছি পৌঁছে গেলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৪টি সেঞ্চুরি রয়েছে গাওস্করের। যা ভারতের সর্বোচ্চ। রোহিতের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আর একটি সেঞ্চুরি করলেই সানিকে স্পর্শ করবেন রোহিত। 

হায়দরাবাদে প্রথম টেস্টের দুই ইনিংসে রোহিতের রান ছিল ২৪ ও ৩৯ রান। সেই টেস্টে হেরেও গিয়েছিল ভারত। পরের টেস্টে ভারত জিতলেও, ব্যাটে রান ছিল না হিটম্যানের। বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ১৪ রানে আউট হয়েছিলেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ১৩ করে আউট হয়ে গিয়েছিলেন। তবে রাজকোটে সমস্ত খামতি সুদে আসলে মিটিয়ে নিলেন রোহিত। টেস্টে নিজের একাদশ সেঞ্চুরি করলেন তিনি।

 

অধিনায়ক হিসেবে তাঁর এটি তৃতীয় টেস্ট সেঞ্চুরি। রোহিত ভারতের প্রবীণতম অধিনায়ক হিসেবেও টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছেন। রোহিত ২০১৯ সাল থেকে তিনটি ক্যালেন্ডার বর্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সমস্ত ওপেনারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি হাঁকানোরও নজির গড়েছেন রোহিত। ৩৬ বছর বয়সী তারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০টি ইনিংসে আটটি শতরান এবং সমসংখ্যক হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ টেস্ট রানও পূর্ণ করেছেন তিনি। ২৩টি ইনিংসে তিনটি শতরান এবং চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। 

তবে এদিন একটি সুযোগ দিয়েছিলেন রোহিত। টম হার্টলির বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন জো রুট। রোহিতের রান তখন মাত্র ২৭। তারপর আরও ১০৪ রান যোগ করেন রোহিত। যা নিয়ে রুট নিশ্চয়ই নিজের হাত কামড়াবেন। রোহিত শেষ পর্যন্ত ১৩১ রান করে আউট হন।

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।পরের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget