এক্সপ্লোর

ICC's Test Batting Rankings: টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে ঢুকলেন রোহিত, লম্বা লাফ যশস্বীর

Rohit Yashasvi in Test Batting Ranking: প্রথম একশোয় ঢুকে পড়লেন তরুণ মুম্বই ব্যাটার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ডমিনিকা টেস্টে সেঞ্চুরির সঙ্গে সঙ্গে অনেক রেকর্ডও ভেঙে দিয়েছিলেন যশস্বী। 

দুবাই: আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে ফের ঢুকে পড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। ডমিনিকা টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক। যার ফল পেলেন হিটম্যান। ৭৫১ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ১০ নম্বরে চলে এলেন হিটম্য়ান। শুধু রোহিত নয়। অভিষেক টেস্টে ১৭১ রানের দুরন্ত ইনিংস খেলার পুরস্কার পেলেন যশস্বী জয়সওয়ালও। প্রথম একশোয় ঢুকে পড়লেন তরুণ মুম্বই ব্যাটার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ডমিনিকা টেস্টে সেঞ্চুরির সঙ্গে সঙ্গে অনেক রেকর্ডও ভেঙে দিয়েছিলেন যশস্বী। ১১ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ ও ১৪ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। 

টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৮৩ রেটিং রয়েছে তাঁর ঝুলিতে। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ট্রাভিস হেড, বাবর আজম। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন মার্নাস লাবুশেন ও জো রুট। খাওয়াজা সাতে, ড্যারেল মিচেল আট নম্বরে ও দিমূথ করুণারত্নে ৯ নম্বরে স্থানে রয়েছেন।

আবেগে ভাসছেন রোহিত

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই ম্য়াচ জিতলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ থাকবে ভারতের সামনে। তবে এই ম্যাচ দুটো দেশের মধ্যে ১০০ তম টেস্টে ম্যাচ। ফলত এই ম্যাচের আলাদা এক মাত্রা যোগ করবে। ম্যাচের আগের দিন ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গেল সেই কথা। 

রোহিত (Rohit Sharma) বলছেন, ''দুটো দেশের মধ্যে এই নিয়ে ১০০ তম টেস্ট ম্যাচ (100th Test Match) হতে চলেছে। যা সত্যিই একটা বিশেষ মুহূর্ত দুটো দলের কাছেই। দু দেশের অনেক ইতিহাস রয়েছে। যা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এমনকী আমার যখন জন্ম হয়নি। দুটো দলই দারুণ ক্রিকেট খেলেছে। দর্শকদের আনন্দ দিয়েছে। আশা করি আসন্ন ম্যাচেও ঠিক তেমনই হবে। আবহাওয়া একটা শঙ্কার জায়গা। কিন্তু আমরা খেলাতেই ফোকাস করছি।''

ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। টেস্টেও প্রথম ম্যাচে নাকানিচোবানি খেয়েছে। একসময় বিশ্ব ক্রিকেটকে শাসন করা ক্যারিবিয়ানদের এই হাল কেন? হিটম্যান বলছেন, ''সত্যি বলতে আমি ওদের এই সমস্যার বিষয়টা নিজেও বুঝতে পারছি না। যতটুকু ওদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে বা খেলেছি, তাতে এটুকু বলতে পারি, অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। তবে ওদের দলে যদি স্পিনার থাকে, তাহলে হয়ত কিছুটা বেগ দিতে পারবে ওরা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget