এক্সপ্লোর

IND vs PAK: অর্শদীপের কথা না শুনেই চলে গেলেন, রোহিতের ব্যবহারে ক্ষুব্ধ সমর্থকরা

Asia Cup, IND vs PAK: ম্যাচের ১৯ তম ওভারে ভুবনেশ্বরের হাতে যখন বল দিলেন রোহিত। তখন ২ ওভারে ২২ রান দরকার ছিল। কিন্তু সেখান থেকে ১৫ রান খরচ করেন অভিজ্ঞ পেসার।

দুবাই: একটা হার, হাজারো প্রশ্ন। দল নির্বাচন, একাদশ বাছাই, সিনিয়র বোলারের পারফরম্যান্স, নেতৃত্ব সবকিছু নিয়েই একের পর এক প্রশ্ন উঠেছে গতকাল শ্রীলঙ্কা ম্যাচ হারের পর। এবার রোহিত শর্মা ও অর্শদীপ সিংহের শেষ ওভার চলাকালিন একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে। যা দেখে সোশাল মিডিয়ায় রোহিতকে তুলোধনা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু কেন?

কী সেই ভিডিও ক্লিপিংস?

গোটা ম্যাচেই গতকাল বোলারদের সঙ্গে বারবার কথা বলতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তিনি যে চাপে ছিলেন, তাও বোঝা যাচ্ছিল বেশ ভালমতই। কিন্তু ম্যাচের একদম শেষ ওভারে রোহিতের একটি ব্য়বহার কোনওমতেই ঠিকভাবে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একজন ক্যাপ্টেন হয়ে একজন তরুণ বোলারের সঙ্গে কেন এমন ব্যবহার তা মেনে নিতে পারছেন না কেউই। 

 

ম্যাচের ১৯ তম ওভারে ভুবনেশ্বরের হাতে যখন বল দিলেন রোহিত। তখন ২ ওভারে ২২ রান দরকার ছিল। কিন্তু সেখান থেকে ১৫ রান খরচ করেন অভিজ্ঞ পেসার। শেষ ওভারে অর্শদীপের হাতে বল দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না রোহিতের। শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৬ বলে মাত্র ৭ রান। কিন্তু সেখানেও দুর্দান্ত ইয়র্কারে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন পাঞ্জাবের তরুণ। প্রথম চারটি বলেই ইয়র্কার দেন তিনি।  কিন্তু সেই ওভারের মধ্যে একটি সময়ে দেখতে পাওয়া যায় যে অর্শদীপ রোহিতকে কিছু জানানোর জন্য এগিয়ে এসেছেন। কিন্তু রোহিত তা না শুনেই পেছন ফিরে চলে যান। একজন বোলার তাঁর অধিনায়কের কাছে কিছু বলতে আসবে, ফিল্ডিং সাজানোর বিষয়ও কোনও মত দিতে পারেন, কিন্তু রোহিত কোনও কিছুই না শুনে চলে যান। যা কারও চোখ এড়ায়নি। 

এরপরই সোশাল মিডিয়ায় রোহিতকে আক্রমণ করতে থাকেন সমর্থকরা। রোহিতের ক্যাপ্টেন্সির সঙ্গে তাঁর তরুণ ক্রিকেটারদের প্রতি এমন আচরণ নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, পাকিস্তানের পর গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধেও সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারত। এই হারের ফলে ফাইনালে ওঠার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। এখন অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget