এক্সপ্লোর

IND vs SA: সূর্যর ব্যাটিংয়ে মজে রোহিত, প্রোটিয়া বধের পর কী বলছেন ভারত অধিনায়ক?

Rohit Sharma: দলের সামগ্রিক পারফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মা। বিশেষ করে কঠিন উইকেটে চাহার, অর্শদীপরা যেভাবে বল করেছে, তাতে হাসি ফুটেছে হিটম্যানের।

তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। যে বোলিং নিয়ে এত চিন্তা বাড়ছিল, সেই বোলিং ডিপার্টমেন্টও দারুণ পারফর্ম করেছে। দলের সামগ্রিক পারফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মা। বিশেষ করে কঠিন উইকেটে চাহার, অর্শদীপরা যেভাবে বল করেছে, তাতে হাসি ফুটেছে হিটম্যানের।

কী বলছেন রোহিত?

ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিত বলেন, ''উইকেট একটু কঠিন ছিল। এমন উইকেটে খেলার জন্য অনেক শিখতে হয়। তুমি বুঝতে পার যে এমন কঠিন পরিস্থিতিতে দল তোমার থেকে কী চাইছে। আমি জানতাম বোলাররা ভাল বল করবে। কিন্তু ২০ ওভার আমরা পুরো সাহায্য পাব পিচ থেকে এমনটা আশা কখনওই করি নি। উইকেটের থেকে যে কোনও দল সাহায্য পেতে পারত। যে দল ভাল খেলবে তারাই জিতবে। কিন্তু আমরা প্রথমে বিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছিলাম। আমার মনে হয় ওটাই টার্নিং পয়েন্ট।'' সূর্যকুমার যাদবের ব্যাটিংয়েও মজে রয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির জন্য এমন কঠিন উইকেটেও সূর্যর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে অপরাজিত ৫০। 

দুরন্ত অর্শদীপ

মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।

আরও পড়ুন: পাওয়ার প্লে-তে সবচেয়ে কম রানের রেকর্ড, জয়ের মাঝেও কাঁটা ভারতীয় শিবিরে

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget