এক্সপ্লোর

Ind vs SA: পাওয়ার প্লে-তে সবচেয়ে কম রানের রেকর্ড, জয়ের মাঝেও কাঁটা ভারতীয় শিবিরে

Team India: ২০ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ভারত। তবে জয়ের মধ্যেও কাঁটা হয়ে রইল একটি রেকর্ড।

তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া (Ind vs SA)। ২০ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ভারত। তবে জয়ের মধ্যেও কাঁটা হয়ে রইল একটি রেকর্ড।

কী সেই রেকর্ড?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ ওভারের পাওয়ার প্লে-র শেষে ভারত তুলল ১৭ রান। ২ উইকেট হারিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাওয়ার প্লে-তে ভারতের সর্বনিম্ন রান। জয়ের মধ্যেও যে বিষয়টা উদ্বেগ তৈরি করবে ভারতীয় শিবিরে।

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টগবগ করছিল টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ছন্দ বজায় রাখল ভারতীয় দল। কেরল ক্রিকেট সংস্থার বাউন্সি পিচের চ্যালেঞ্জ সামলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (Ind vs SA) ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। তাও ২০ বল বাকি থাকতে। রীতিমতো দাপট দেখিয়ে। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

জুটিতে লুটি

প্রথমে ব্যাট করে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।

বোলারদের দাপট

এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে তাঁকে খলনায়ক বানিয়ে দেওয়া হয়েছিল। আসিফ আলির ক্যাচ ফেলে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হয়েছিলেন পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলা বাঁহাতি পেসার।

মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
FIFA World Cup 2026: ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget