এক্সপ্লোর

Neil Wagner: ''জোর করে অবসর নেওয়ানাে হয়েছিল ওয়াগনারকে'', বিস্ফোরক টেলর, পাল্টা কী বললেন উইলিয়ামসন?

Neil Wagner Retirement: নিউজিল্য়ান্ডের জার্সিতে শুধুমাত্র টেস্টেই খেলেছেন ওয়াগনার। তিনি ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ৬৪ টেস্টে ২৬০ উইকেট নিয়েছেন।

ওয়েলিংটন: কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন নিল ওয়াগনার (Neil Wagner)। নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসারের অবসর প্রসঙ্গে প্রাক্তন কিউয়ি তারকা রস টেলর (Ross Taylor) জানিয়েছিলেন যে, জোর করেই অবসর নিতে নাকি বাধ্য করা হয়েছিল তাঁকে। টেলর মনে করেন, ওয়াগনার স্বেচ্ছায় অবসর নেননি। তাঁর উপর তৈরি হওয়া চাপের কারণে নাকি বাধ্য হয়েই অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি।  এক সাক্ষাৎকারে প্রাক্তন কিউয়ি ডানহাতি ব্যাটার বলেন, ''আমার মনে হয় এটাই পূর্ব পরিকল্পিত। হঠাৎ করে হওয়া কোনও বিষয় নয়। সুগারকোটিং দিয়ে ঢাকার চেষ্টা করেও কোনও লাভ নেই। হ্যাঁ, ওয়াগনার অবশ্যই অবসর নিয়েছে। কিন্তু আমার মনে হয় জোর করেই ওঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। ওয়াগনারের সাংবাদিক সম্মেলন ভালো করে শুনি, তবে দেখা যাবে যে ওয়াগনার কিন্তু নিজেকে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি রেখেছিল। ও খেলতে চেয়েছিল।''

টেলর আরও বলেন, ''অবশ্যই সামনের দিকে এগনো উচিত। কিন্তু আমরা এই টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছি। আর অজি ব্যাটাররা ওয়াগনারের অভাবটা দারুণভাবে কাজে লাগাচ্ছে। আমি অধিনায়ক হলে অবশ্যই ওয়াগনারকে খেলাতাম। ওঁর অভিজ্ঞতা দলের অনেক কাজে লাগত।'' প্রাক্তন অজি অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ বলেন, ''আমি ভাবতেই পারিনি যে ওয়াগনার প্রথম একাদশে থাকবেন না। স্মিথকে গত কয়েক বছরে বারবার সমস্যায় ফেলেছে ওঁ। এছাড়া আমি নিশ্চিত ওয়াগনার থাকলে শেষ উইকেটে হ্যাজেলউড ও গ্রিনের মধ্যে যে বড় পার্টনারশিপ গড়ে উঠেছে, তা হত না।

তবে টেলরের বক্তব্য মানতে নারাজ কেন উইলিয়ামন। তিনি বলছেন, ''আমি কখনওই মনে করি না যে জোর করে কাউকে অবসর নেওয়ানো হয়েছে। ওয়াগনারের অসাধারণ একটা কেরিয়ার। দুর্দান্ত একটা সপ্তাহ কেটেছে ওর। আমরা ড্রেসিংরুমে অনেক মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে। ও অসাধারণ ম্য়াচ উইনার। নিউজিল্যান্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন ওয়াগনার।''

কিউয়িদের হয়ে টেস্টের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী ওয়াগনার অবসরের ঘোষণা করে বলেছিলেন, ''আমি জানতাম সময়টা এগিয়ে আসছে। গত সপ্তাহে আমি নিজের ভবিষ্যৎ নিয়ে বিস্তর চিন্তা-ভাবনা করি। তার পরেই সিদ্ধান্ত নিই যে এটাই সঠিক সময় নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার। অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে এটাই সেরা সময়। বাকিরা দলটাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যাটনটা তাঁদের হাতে এখন।''

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget