এক্সপ্লোর

শততম টেস্টে রস টেলরকে ১০০ বোতল মদ উপহার

ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্টে ১০০টি করে ম্যাচ খেলার কৃতিত্ব রস টেলরের।

ওয়েলিংটন: বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্টে ১০০টি করে আন্তর্জাতিক খেলার বিরলতম কৃতিত্ব গড়লেন কিউই তারকা রস টেলর। একদিনের আন্তর্জাতিকে ১০০ ম্যাচ তিনি অনেক আগেই খেলেফেলেছেন। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়ে ক্রিকেটের নবীনতম সংস্করণেও শততম ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে  নিজের কেরিয়ারে ১০০তম টেস্ট খেলতে নামলেন রস টেলর।

কিউই তারকার এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তাঁকে উপহার দেওয়া হল ১০০ বোতল মদ। প্রতিটি টেস্টের জন্য একটি করে মদের বোতল। এদিন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সামনেই প্রাক্তন কিউই ক্রিকেটার ইয়ান স্মিথ টেলরের হাতে একটি টুপি সহ ১০০ বোতল মদ উপহার তুলে দেন। টেলরের আগে প্রাক্তন তিন কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেত্তোরি এবং ব্রেন্ডন ম্যাকালামই কেবল একশোর ওপর টেস্ট খেলেছেন।

রানের পরিসংখ্যান অনুযায়ী রস টেলর তাঁর দেশের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। আগে রয়েছেন ম্যাকালাম এবং মার্টিন গাপ্তিল। ১০০ বোতল মদ উপহার পাওয়ার পর কিউই তারকা বলেন, “দল এবং পরিবারের পক্ষে এই অভিজ্ঞতা সত্যিই দারুণ। এর আগে এমন কোনও অনুষ্ঠান হয়নি। যেহেতু এগুলো সীমিত দিন পর্যন্তই সংরক্ষণ করা যাবে, সেকারণেই মদ তা করতে আমার সাহায্যের প্রয়োজন।”

প্রসঙ্গত, এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে প্রবল হাওয়া এবং কিউই বোলারদের সুইংয়ের সামনে কার্যত বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় ব্যাটসম্যানরা। অভিষেকেই তাক লাগিয়ে দেন কাইল জেমিসন। তাঁর ঝুলিতে গিয়েছে ৩টি শিকার। চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি সহ বিরাট কোহলির উইকেটও গিয়েছে জেমিসনের ঝুলিতে।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১২২। অপরাজিত ৩২ রানে দাঁড়িয়ে অজিঙ্কা রাহানে। তাঁর সঙ্গে ১০ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থও।

 

সেরা শিরোনাম

India vs West Indies Live: ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget