এক্সপ্লোর

Russell Domingo Resigns: ভারতের কাছে টেস্ট সিরিজে পরাজয়ই কারণ? আচমকা ইস্তফা বাংলাদেশের কোচের

Bangladesh Cricket Team: টেস্ট সিরিজে লড়াই করলেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। তারপরই ইস্তফা দিলেন শাকিব-লিটন দাসদের কোচ।

ঢাকা: আচমকা পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) হেড কোচ রাসেল ডমিঙ্গো (Russell Domingo)। সম্প্রতি ভারতকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে লড়াই করলেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। তারপরই ইস্তফা দিলেন শাকিব-লিটন দাসদের কোচ।

সদ্যসমাপ্ত মীরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন ডমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

ভারতের বিরুদ্ধে মীরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন, সেটি তখন বলেননি তাঁরা। তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায়, ডমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, 'আমাদের এমন কোচ দরকার, দলের ওপর যাঁর প্রভাব থাকবে।’

ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে ২০১৯ সালের সেপ্টেম্বরে স্টিভ রোডসকে ছাঁটাই করে রাসেল ডমিঙ্গোকে হেড কোচ হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল বিসিবি। তাঁর অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে জেতে ওয়ান ডে সিরিজ। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও জেতে বাংলাদেশ।                                                            

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bangladesh Cricket : Tigers (@bangladeshtigers)

আরও পড়ুন: ধোনির মেয়ের জন্য উপহার পাঠালেন মেসি! সোশ্যাল মিডিয়ায় জানাল ছোট্ট জিভা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget