এক্সপ্লোর

SA vs IND, 1st ODI: ক্যাপ্টেন্সি নেই, তবুও মাঠে 'চেনা' বিরাট, জড়ালেন ঝামেলায়

SA vs IND, 1st ODI: ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়। ৩৬ তম ওভারের খেলা চলছে। ৭৮ রান করে ক্রিজে ব্যাট করছেন তেম্বা বাভুমা। বল করছিলেন যুজবেন্দ্র চাহাল।

পার্ল: অধিনায়ক হিসেবে তাঁকে আর কখনও দেখা যাবে না ভারতীয় দলের জার্সিতে। কিন্তু বিরাট কোহলিকে পাওয়া গেল সেই পুরোনো মেজাজেই। আগ্রাসন ছাড়া তাঁকে মানায় না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই খুঁজে পাওয়া গেল সেই চেনা বিরাটকে। তেম্বা বাভুমার সঙ্গে খেলার মাঝেই বাগবিতণ্ডায় জড়ালেন। সেই ভিডিও ভাইরাল হল মুহূর্তের মধ্যেই। ঠিক কী হয়েছিল?

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়। ৩৬ তম ওভারের খেলা চলছে। ৭৮ রান করে ক্রিজে ব্যাট করছেন তেম্বা বাভুমা। বল করছিলেন যুজবেন্দ্র চাহাল। ঠিক সেই সময় সিলি মিড অফে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। বাভুমা একটি বল খেললে সেই বলটি বিরাটের কাছে যায়। সেখান থেকে পালটা বলটি কিপারের উদ্দেশে ছুড়ে মারেন বিরাট। কিন্তু আর একটু হলেই সেই থ্রো গায়ে লাগত বাভুমার। বিরাটের দিকে তখনই তাকান ও কিছু বলার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ব্যস, পাল্টা কিছু বলবেন না প্রাক্তন ভারত অধিনায়ক, তা কি হয় না কি। বিরাটও মুখ খুললেন। কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় ২ জনের মধ্যে। 

 

এদিকে, এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ওপেনিংয়ে নেমেছিলেন জানেমান মালান ও ডি কক। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬ রান করে ফিরে যান মালান। তাঁকে ফিরিয়ে দেন বুমরা। এরপর বাভুমা এসে ডি ককের সঙ্গে স্কোর বোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অশ্বিনের বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডি কক। মাত্র ৪ রান করে ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান মার্করাম। মাত্র ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা। এরপর ক্রিজে আসেন ডুসেন। বাভুমা ও ডুসেন মিলে দলকে এগিয় নিয়ে যেতে থাকেন। ২ জনে মিলে বোর্ডে ২০৪ রান যোগ করেন। বাভুমা ১১০ ও ভ্যান ডার ডুসেন অপরাজিত ১২৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান বোর্ডে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget