এক্সপ্লোর

SAAF Championship 2023: পুরস্কার বিতরণী মঞ্চে মণিপুরের পতাকা, হইচই ফেললেন জিকসন, সাফ কাপ জিতে শান্তির প্রার্থনা

Jeakson Singh: কুয়েতকে হারিয়ে এক মাসের মধ্যে দু-দুটি আন্তর্জাতিক ট্রফি জিতল ভারত। যে জয়ে অন্যতম বড় অবদান জিকসন (Jeakson Singh), মহেশ (Naorem Mahesh Singh) ও উদান্তার (Udanta Singh)।

বেঙ্গালুরু: কুয়েতকে হারিয়ে তখন সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF championships) জিতেছে ভারত। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল একটি ট্যুইট। তাতে লেখা, 'জিকসন সিংহ, মহেশ সিংহ ও উদান্তা সিংহ। ওঁরা মণিপুরের এবং সাফ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। হ্যাঁ, ওঁরা সেই মণিপুরের, যে রাজ্য গত দু'মাস ধরে জ্বলছে। তাই যখন তোমরা উৎসব করবে, মণিপুরের কথা মনে রেখো'।

বাস্তবে হলও তাই। কুয়েতকে হারিয়ে এক মাসের মধ্যে দু-দুটি আন্তর্জাতিক ট্রফি জিতল ভারত। যে জয়ে অন্যতম বড় অবদান জিকসন (Jeakson Singh), মহেশ (Naorem Mahesh Singh) ও উদান্তার (Udanta Singh)।

এবং সাফ কাপ জিতে ভারতীয় ফুটবলাররা যখন উৎসবে মগ্ন, তখন জিকসন দিলেন মণিপুরের সঙ্গে থাকার বার্তা। ফাইনালের পর তখন ভারতীয় ফুটবলাররা পদক গ্রহণ করছেন। জিকসনকে দেখা গেল জার্সির ওপর একটা রঙিন পতাকা জড়িয়ে নিয়েছেন। যা অনেকের দৃষ্টি আকর্ষণ করল। পরে জিকসন জানান, ওটা মণিপুরের পতাকা। যা তিনি জার্সির ওপর পরেছেন রাজ্যে শান্তি ফেরানোর প্রত্যাশায়। কঠিন সময় সংহতির বার্তা দিয়ে।

 

জিকসন বলেন, 'এটা আমার মণিপুরের পতাকা। আমি ভারতের এবং মণিপুরের সকলকে বলতে চাই, লড়াই নয়। শান্তি চাই। আমি শান্তি চাই।'  

কুয়েতকে খেতাবি লড়াইয়ে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি রেকর্ড নবমবার জিতে নিয়েছেন ভারতীয় ফুটবল। ম্যাচে নির্ধারিত সময়ে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরিনজুয়ালা ছাংতে (Lalrizuala Chhangte)। গোটা টুর্নামেন্ট জুড়েই তিনি দুরন্ত ফর্মে ছিলেন। তিনিই এ বছরে ভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে সিনিয়র পুরুষ দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

মুম্বই সিটির হয়ে খেলা ছাংতে জেজে লালপেখলুয়ার পর মাত্র দ্বিতীয় মণিপুরী ফুটবলার হিসাবে বর্ষসেরা হওয়ার পুরস্কার জিতলেন। দৌড়ে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিংহ এবং লাল হলুদের হয়ে সদ্য সই করা নন্ধকুমার শেখরও ছিলেন। তবে তাঁদের পিছনে ফেলে ২৬ বছর বয়সি ছাংতেই সেরা পুরুষ খেলোয়াড় হওয়ার পুরস্কার জিতে নিলেন। তিনি এ মরশুমে ব্লু টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও দিয়েছেন। আইএসএলে মুম্বই সিটির হয়ে ২২টি ম্যাচ খেলে গত মরশুমে তিনি ১০টি গোল করার পাশাপাশি ছয়টি অ্যাসিস্টও দেন। সুপার কাপেও একটি গোল রয়েছে তাঁর দখলে। আর ডুরান্ড কাপে তো সাত ম্যাচে সাতটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও ছিল তাঁর কৃতিত্বে।

আরও পড়ুন: ABP Exclusive: প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগ খেলছেন, এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনই সংকল্প স্বস্তিকার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget