এক্সপ্লোর

অ্যাডিলেড টেস্টে কিভাবে ম্যাকগ্রার আক্রমণের ধার ভোঁতা করেছিলেন, জানালেন সচিন

বাইশ গজে সচিন তেন্ডুলকর ও গ্লেন ম্যাক গ্রার লড়াই একটা সময় ক্রিকেট বিশ্বে ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। ৯০-এর দশকে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ম্যাক গ্রা-র সঙ্গে তাঁর দ্বৈরথ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। সেই সময় বিশ্বের অন্যতম সেরা বোলার ছিলেন ম্যাকগ্রা।

নয়াদিল্লি: বাইশ গজে সচিন তেন্ডুলকর ও গ্লেন ম্যাক গ্রার লড়াই একটা সময় ক্রিকেট বিশ্বে ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। ৯০-এর দশকে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ম্যাক গ্রা-র সঙ্গে তাঁর দ্বৈরথ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। সেই সময় বিশ্বের অন্যতম সেরা বোলার ছিলেন ম্যাকগ্রা। নিজের কেরিয়ারের অন্যতম সেরা বোলার ম্যাকগ্রার বিরুদ্ধে কীভাবে দাপট দেখিয়েছিলেন, সেই কাহিনী জানালেন সচিন। তিনি ১৯৯৯-এর অ্যাডিলেড টেস্টের একটা আকর্ষনীয় ঘটনার কথা জানিয়েছেন। ওই টেস্টে বাইশ গজে কার্যত মস্তিষ্কের ব্যবহার করে ম্যাকগ্রার আক্রমণ ভোঁতা করে দিয়েছিলেন। ওই টেস্টে ম্যাকগ্রা যখন নিজের ছন্দে বোলিং করছিলেন, তখন ধৈর্য ও সংযত থেকে মোকাবিলা করেছিলেন সচিন। পরের দিন পাল্টা আক্রমণ শানিয়েছিলেন। সচিন বলেছেন, ১৯৯৯-এ আমাদের প্রথম ম্যাচ ছিল অ্যাডিলেডে...যেদিন প্রথম ইনিংসে ব্যাট নামলাম, সেদিনের খেলা তখন ৪০ মিনিটের মতো বাকি ছিল। ম্যাকগ্র বল করতে এসে আমাকে পাঁচ-ছয়টা মেডেন ওভার করে। আসলে এটা ওদের কৌশল ছিল। ৭০ শতাংশ বল যেন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের দস্তানায় যায়। স্টার স্পোর্টসের সঙ্গে সচিনের এই ভিডিও চ্যাট ট্য়ুইট করেছে বিসিসিআই। সচিন বলেছেন, ওদের কৌশল ছিল..সচিনকে হতাশ করে তোলো। ৭০ শতাংশ বল যেন গিলক্রিস্টের দস্তানায় যায়, আর ১০ শতাংশ রাখো ব্যাটের কাছে। যদি ও খেলে বা অফস্ট্যাম্পের বাইরের বল তাড়া করে তাহলে আমরা সফল হব। অজি ব্রিগেডের এই পরিকল্পনা থাকলেও পাল্টা কৌশলও তৈরি করে ফেলেন সচিন। তিনি বলেছেন, ওদের কৌশল বুঝতে পেরে আমি যত বেশি সম্ভব বল ছাড়তে থাকি। বেশ কয়েকটা ভালো বলও হয়, যেগুলিতে আমি পরাস্ত হই। কিন্তু মনে মনে বলেছিলাম, ভালো বল করেছ। এখন আমার ফিরে গিয়ে বল কর। আমি ক্রিজে রয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক বলেছেন, আমার মনে আছে, পরের দিন সকালে আমি কয়েকটা বাউন্ডারি মেরেছিলাম। কারণ, তা ছিল একটা নতুন দিন এবং আমরা উভয়েই এক পর্যায়ে রয়েছি। তার আগের দিন আমি ভেবেছিলাম, আমাকে ধৈর্য্য ধরতে হবে। পরের দিন সকালে আমার ইচ্ছে মতো খেলব। তুমি আমাকে তখন আমি কীভাবে খেলব, তা নিয়ন্ত্রণ করবে না। বরং তুমি কোথায় বল করবে, তা আমি নিয়ন্ত্রণ করব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget