এক্সপ্লোর

Sara Tendulkar: পথ চলা শুরু সারার নতুন স্টুডিওর, ফিতে কেটে উদ্বোধন করলেন সচিন, পাশে স্ত্রী ও হবু পুত্রবধূও

Sara Tendulkar Update: সারার নতুন স্টুডিওর নাম পিলাটেস অ্যাকাডেমি। বাবা ও মা-কে নিয়ে এদিন নিজের স্টুডিওর ফিতে কেটে উদ্বোধন করেন সারা। সচিনই ফিতে কাটেন।

মুম্বই: বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার। ভাই অর্জুনও সেই পথই এগিয়েছেন। কিন্তু তিনি কখনওই বাবার মত ক্রিকেট খেলার ইচ্ছে প্রকাশ করেননি। বরং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এগিয়েছেন বরাবর। সেই পথে সায় দিয়েছেন বাবা সচিন তেন্ডুলকরও। এবার সারা তেন্ডুলকর নিজের নতুন স্টুডিও চালু করলেন। বিশেষ শরীরচর্চা ও যোগব্যায়ামের। মেয়ের এই স্বপ্নপূরণের দিনে পাশে ছিলেন সচিন ও তাঁর স্ত্রী অঞ্জলি।

সারার নতুন স্টুডিওর নাম পিলাটেস অ্যাকাডেমি। বাবা ও মা-কে নিয়ে এদিন নিজের স্টুডিওর ফিতে কেটে উদ্বোধন করেন সারা। সচিনই ফিতে কাটেন। ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও সারার কিছু বান্ধবীরা ছিলেন। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। গর্বিত বাবা তিনি। সে কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় লিখে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, ''বাবা, মা হিসাবে আপনারা সব সময় চান আপনাদের সন্তান নিজের ভালবাসা নিয়ে এগিয়ে যাক। সারার এই স্টুডিয়ো আমাদের হৃদয়ে গেঁথে থাকা সেই বিশেষ মুহূর্ত। কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এই যাত্রা সারা একাই করেছে। প্রতিটা ইঁট ও একাই গেঁথেছে। আমাদের জীবনে শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ও। সারা, আমরা গর্বিত। তোমারে আগামী দিনের শুভেচ্ছা।'' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

এদিন সারার এই বিশেষ দিনে দেখা যায়নি অর্জুন তেন্ডুলকরকে। কিন্তু ছিলেন তাঁর বাগদত্তা সানিয়া চান্দোক। সচিনের পোস্ট করা ছবিতে সানিয়াকে হবু শ্বশুর, শাশুড়ির সঙ্গে দেখা যাচ্ছে।

অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের পর সানিয়া চন্দোকের ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে । সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর হবু বৌদির সঙ্গে ছবিও রয়েছে। সারা তেন্ডুলকর একটি বিবাহ অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, যেখানে সানিয়া চন্দোককেও তাঁর সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সারা এবং অর্জুনের বাগদত্তার মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই দুজনের একসঙ্গে একটি পার্টির ছবিও সামনে এসেছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোক ছোটবেলা থেকে ভাল বন্ধু । সারার সঙ্গেও সানিয়ার বন্ধুত্ব স্পষ্ট হয়ে গিয়েছে । খবর অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোকেের এই বিয়ে প্রেমঘটিতই । ঘাই পরিবার এবং তেন্ডুলকর পরিবারের মধ্যেও ভাল সম্পর্ক রয়েছে।

সেরা শিরোনাম

IND vs NZ Live Score: ধ্রুব জুড়েলের ৮৮, ২৪৬ রানে অল আউট ভারত, ১১০ রানের লিড পেল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
ধ্রুব জুড়েলের ৮৮, ২৪৬ রানে অল আউট ভারত, ১১০ রানের লিড পেল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
Akash Deep: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
Rishabh Pant: পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
পন্থের সমালোচনায় মুখর অশ্বিন, কী বললেন প্রাক্তন অফস্পিনার?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget