এক্সপ্লোর

Sachin and Agarkar: নির্বাচক প্রধান হয়েই সচিনের সঙ্গে লাঞ্চ আগরকরের, সঙ্গী যুবরাজও

Team India: লাঞ্চ টেবিলে দেখা গেল আগরকরকে। সঙ্গে চাঁদের হাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংহ।

লন্ডন: তিনি সদ্য জাতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটির প্রধান হয়েছেন। দায়িত্ব নিয়ে শুরুতেই বিতর্কে অজিত আগরকর (Ajit Agarkar)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রিঙ্কু সিংহকে (Rinku Singh) রাখা হয়নি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

আর তার মাঝেই লাঞ্চ টেবিলে দেখা গেল আগরকরকে। সঙ্গে চাঁদের হাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংহ। যে ছবি মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তা ভাইরাল হয়ে যায়।

ছবিটি পোস্ট করে সচিন লেখেন, 'দুটো জিনিস আমাদের কাছাকাছি রেখেছে। বন্ধুত্ব ও খাওয়াদাওয়া। এই দলের সঙ্গে লাঞ্চ টেবিলে দেখা। দুর্দান্ত মধ্যাহ্নভোজ সারলাম। লন্ডনে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

সেই ছবি দেখে মজা করেছেন ব্রায়ান লারা। কয়েকদিন আগেই যিনি সচিনের সঙ্গে গলফ খেলেছেন। লারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি শুধু হাই আর বাই বলে গেলাম। তোমরা ভাগ্যবান। আমার গলফের বন্ধুরা, উপভোগ করো'।

বর্তমানে ভারতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেট মরশুমও এখনও শুরু হয়নি। এই সুযোগেই ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে ব্যস্ত সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। সপরিবারে ভারতীয় কিংবদন্তি কিনিয়ার মাসাই মারাতে ছুটি কাটিয়ে এসেছেন। আপাতত তিনি সপরিবার লন্ডনে।

বহুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনাই এবার সত্যি হল। ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন অজিত আগরকর (Ajit Agarkar)। বিসিসিআইয়ের (BCCI) তরফে আগরকরকে দায়িত্ব দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে। নির্বাচকমণ্ডলীর বাকিদের থেকে অধিক টেস্ট ম্যাচ খেলায় তাঁকে সরাসরি প্রধান নির্বাচক পদে নিয়োগ করা হল। 

গত ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকিভাবে রোহিতদের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আগরকর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial 

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget