এক্সপ্লোর

Sachin Tendulkar : নেই রোহিত-কোহলি, আইপিএলের বিচারে পছন্দের একাদশ বাছলেন সচিন

IPL 2022 : অভিষেক মরসুমেই দাপট দেখিয়ে জয়ী হয়েছে হার্দিক পাণ্ড্য নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স

নয়া দিল্লি : শেষ আইপিএল। গোটা মরসুমে নিজেদের উজাড় করে দিয়েছেন একাধিক খেলোয়াড়। সেই বিচারেই নিজের পছন্দের একাদশ বেছে নিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তাতে ঠাঁই হল না একাধিক তারকা ব্যাটারের। কারা কারা জায়গা করে নিলেন মাস্টার ব্লাস্টারের সেরা একাদশে ?

পছন্দের একাদশে কারা ?

অভিষেক মরসুমেই দাপট দেখিয়ে জয়ী হয়েছে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। আর মরসুম শেষ হতেই নিজেদের পছন্দের ইলেভেন বেছে নিলেন সচিন। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওয় তুলে ধরলেন এই মরসুমে কাদের এবং কেন ভাল লাগল তাঁর, সেই তথ্যও। তবে, "খেলোয়াড়দের খ্য়াতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। চলতি মরসুমে তাঁদের পারফরম্যানস এবং তাঁরা কীসে সাফল্য পেয়েছেন তার ভিত্তিতেই এই একাদশ", এমনই জানিয়েছেন তেন্ডুলকর।

নিজের পছন্দের দলে অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ড্যকেই রেখেছেন সচিন। এপ্রসঙ্গে তিনি বলেছেন, এই মরসুমে অসাধারণ অধিনায়কত্ব করেছেন হার্দিক। আমি সব সময়ই বলি, কোনও বিষয়ে আক্ষেপ নয়, উদযাপন করুন। যদি সেলিব্রেট করতে পারেন, তার অর্থ অধিনায়ক বিপক্ষকে চাপে রাখতে পারছেন, যেটা হার্দিক করেছেন।

ওপেনার হিসেবে তাঁর পছন্দ- জস বাটলার ও শিখর ধাওয়ান। কারণ, তিনি ডান ও বাঁ হাতির যুগলবন্দি চান। তাছাড়া সচিনের মতে, এমনিতেই টুর্নামেন্টে ৮৬৩ রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন বাটলার। সঙ্গে রয়েছে চারটি সেঞ্চুরি। অন্যদিকে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন ধাওয়ান। 

এরপর তিনি রাখছেন লখনউ সুপার জায়ান্টসের কে এল রাহুলকে। তিন নম্বরে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী রাহুল। ১৫ ইনিংসে ৬১৬ রান সংগ্রহ করেছেন তিনি। চার নম্বরে পাণ্ড্য-কে দেখতে চান সচিন। মরসুমে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ডেভিড মিলার। পরের পজিশনে তাঁকেই চান মাস্টার ব্লাস্টার।

এরপর থাকছে লিয়াম লিভিংস্টোন, দীনেশ কার্তিক। কার্তিক-কে উইকেটকিপার হিসেবে পছন্দ সচিনের। একাদশে বোলিং বিভাগে থাকছেন- রশিদ খান, মহম্মদ সামি, জশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget