এক্সপ্লোর

ফর্মের ওঠা-পড়া নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কোহলিকে পরামর্শ সচিনের

লন্ডন: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির দ্রুত নিজের দুর্বলতা অনুধাবন করে তা শুধরে নেওয়ার ক্ষমতাই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে। এমনই মন্তব্য ভারতীয় দলের প্রাক্তন ব্যাটস্যান সচিন তেন্ডুলকরের। ২০০ টেস্টে ১৫,৯২১ রানের মালিক বলেছেন, ‘ওর চোখে সব সময়ই সাফল্যের খিদে আর আগুন আমি দেখতে পাই। ওর সব চেয়ে বড় গুণ হল, যখনই বুঝতে পারে নিজের খেলায় কোনও খামতি রয়েছে, তখনই নেটে এসে সেগুলি শুধরে নিতে মরিয়া হয়ে ওঠে। এই গুণটা একজন খেলোয়াড়ের এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই গুণের জন্য কোহলি এত দূরও এসেছে।’ ৬৬ টেস্টে কোহলি ৫,৫৫৪ রান করেছেন। গত ৫৩.৪০। চার বছর আগে ইংল্যান্ড সফরে ব্যর্থতা তাঁর ঝলমলে কেরিয়ারের একটা বহু আলোচিত পর্ব। ওই সফরে পাঁচ টেস্টে ১৩.৪০ গড়ে ১৩৪ রান করেছিলেন তিনি। এবারের ইংল্যান্ড সফরে সেই ব্যর্থতা তিনি ঢেকে দিতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল। আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সিরিজ শুরু আগে কোহলিকে পরামর্শও দিয়েছেন মাস্টার-ব্লাস্টার। তিনি বলেছেন, ফর্মের ওঠাপড়া নিয়ে কোহলির মাথা ঘামানোর প্রয়োজন নেই। যেভাবে কোনও ম্যাচের প্রস্তুতি নেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া উচিত। সচিন বলেছেন, ‘আমি অন্তত মনে করি যে ও যথেষ্ট ভাল জায়গাতেই আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওকে সেই জায়গাতেই থাকতে হবে। ও যে ভাবে কোনও সফর বা ম্যাচের আগে প্রস্তুতি নেয়, তা দারুণ একটা ব্যাপার। আমি চাই, ঠিক এ ভাবেই প্রস্তুতি নিয়ে যাক বিরাট। জীবনে ওঠাপড়া আসেই। সবার ক্রিকেট জীবনেই সেটা ঘটে। অনেক সিরিজ খারাপও যায়। কিন্তু মনে রাখতে হবে, সব কিছু এখানেই শেষ হয়ে যাবে না।’ ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও কোহলির আবেগ, কঠোর পরিশ্রম ও লড়াকু মনোভাব দলে ছড়িয়ে পড়েছে। কোহলির কঠিন পরিস্থিতিতে রান করার অদম্য আগ্রহ তাকে বাকিদের তুলনায় আলাদা করেছে। শাস্ত্রী বলেছেন, ওর কাছে কোনও অজুহাত নেই। কোনও চেষ্টা করতে ত্রুটি করে না ও। ও কখনও চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে পিছিয়ে আসে না। এটাই ওর সবচেয়ে বড় গুণ। ও সফল হতে উদগ্রীব, কিন্তু ও জানে এই পথের কোন শর্টকাট হয় না।

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget