এক্সপ্লোর

ডিআরএস-এ এলবিডব্লুর ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ তুলে দেওয়া হোক, চান সচিন

এ বিষয়ে সচিনের সঙ্গে একমত তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ।

মুম্বই: এলবিডব্লু-র সিদ্ধান্ত নিয়ে কোনও দল যদি সন্তুষ্ট না হয়ে ডিআরএস নেয়, তাহলে ‘আম্পায়ার্স কল’-এর যে নিয়ম চালু আছে, তাতে খুশি নন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তাঁর মতে, এই নিয়ম তুলে দেওয়ার কথা ভাবা উচিত আইসিসি-র। সচিনের ট্যুইট, ‘বলের কত শতাংশ উইকেটে লাগছে, সেটা গুরুত্বপূর্ণ না। ডিআরএস-এ যদি দেখা যায় বল উইকেটে লাগছে, তাহলে আউট দেওয়া উচিত। সে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক না কেন। ক্রিকেটে প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য সেটাই। প্রযুক্তি ১০০ শতাংশ নির্ভুল না। তবে মানুষেরও ভুল হয়।’ ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারার সঙ্গে ট্যুইটারে ভিডিও চ্যাটে ডিআরএস নিয়ে আলোচনা করেছেন সচিন। সেই আলোচনার সময় তিনি বলেন, ‘আইসিসি বেশ কিছুদিন ধরে যেভাবে ডিআরএস ব্যবহার করছে, তার সঙ্গে আমি একমত হতে পারছি না। এলবিডব্লু-র ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদল করতে গেলে বলের ৫০ শতাংশেরও বেশি উইকেটে লাগতে হবে। ব্যাটসম্যান বা বোলারের ডিআরএস নেওয়ার একমাত্র কারণ হল, তাঁরা মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে খুশি নন। তাই তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি গেলে প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত। টেনিসে যেমন প্রযুক্তির মাধ্যমে বলে দেওয়া হয়, বল কোর্টের বাইরে গিয়েছে বা লাইনের মধ্যেই পড়েছে, মাঝামাঝি কিছু নেই, ক্রিকেটেও একইরকম নিয়ম চালু হওয়া উচিত।’ এ বিষয়ে সচিনের সঙ্গে একমত তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ। তিনি বলেছেন, ‘পাজি, তোমার সঙ্গে ১,০০০ শতাংশ একমত। তুমি ঠিক বলেছো। বল যদি উইকেটে লাগে বা উইকেট ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আউট দেওয়া উচিত। বলের কত শতাংশ উইকেটে লাগছে, সেটা গুরুত্বপূর্ণ না। খেলার উন্নতির জন্য কিছু নিয়ম বদল করা উচিত। এই নিয়ম অবশ্যই তার মধ্যে একটা।’

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget