এক্সপ্লোর

SAFF Championship 2023: সাফ ফাইনালের আগে আত্মবিশ্বাসী তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান

Sandesh Jhingan: গ্রুপ পর্বে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় লেবাননের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্বাসিত ছিলেন সন্দেশ ঝিঙ্গান।

বেঙ্গালুরু: আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের (IND vs KUW) বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। গ্রুপ পর্বে কুয়েতের বিরুদ্ধে ইনজুরি টাইমে ১-১ ড্র করেছিল ব্লু টাইগার্সরা। তবে সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) কিন্তু দলের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী।

তিনি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'কুয়েতের বিরুদ্ধে ম্যাচটায় কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ওরা দারুণ দল। ওদের কোচও বেশ অভিজ্ঞ। দলের সকলেই টেকনিক্যালি খুব ভাল। আর ফিফা ব়্যাঙ্কিংয়ে (১৪১) ওরা যেখানে রয়েছে, সেখানে যে থাকার কথা নয়, সেটা সবাই জানে। ১০ সেকেন্ডও যদি আমার মনযোগ হারাই, তাহলে কিন্তু গোল হজম করতে হবে। তবে আমরাও এই ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আমরা দলগতভাবে ভালই পারফর্ম করেছি এবং আমার মতে এই দলের আরও অনেক সাফল্য লাভ করব।'

দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি সন্দেশ ঝিঙ্গান। কিন্তু ফাইনালে একাদশে ফিরবেন ঝিঙ্গান। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের তারকা ডিফেন্ডার। তিনি বলেন, 'আমি (লেবাননের বিরুদ্ধে) মাঠে নামাটা খুব মিস করেছি। আমি বড় ম্যাচে মাঠে নামার জন্য সবসময়ই মুখিয়ে থাকি। তবে আমাকে কিন্তু দল খুব একটা মিস করেনি, ওরা ভাল পারফরম্যান্স করেছে। মেহতাব সিংহ, আনোয়ার আলিরা দারুণভাবে ডিফেন্ড করেছেন। গোটাটাই দলের খেলোয়াড়দের মধ্যেকার বোঝাপড়ার ওপর নির্ভরশীল। আমি ব্যক্তিগতভাবে দলের ফাইনালে পৌঁছনোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম।'

তিনি দলের সাফল্যের জন্য কোচেদেরও প্রশংসা করতে ভোলেননি। ঝিঙ্গানের মতে, 'এক নির্দিষ্ট প্রক্রিয়ায় খেলা হলে খেলোয়াড়দের থেকে সেরাটা পাওয়া যায়। তাই এই বিষয়ে কোচেদেরই বাহবা প্রাপ্য। মহেশ ভাই (গাউলি) ভারতের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন। ওঁ আমাদের সকলের আদর্শ। ওঁর সঙ্গেই আমরা রোজ কাজ করছি। তাই আমরা যদি ভাল পারফর্ম করছি বলে কারুর মনে হয়, তাহলে তাঁর কৃতিত্বটা মহেশ ভাইয়ের। ওঁ যে ছোট ছোট ইনপুটগুলি দেয়, সেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যে পরিকল্পনায় খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমি খেলি না খেলি, সেই পরিকল্পনা তো একই থাকে। ফলে খেলোয়াড়দেরও সুবিধা হয় এবং মজবুত ভিতের কারণে পারফরম্যান্সও ভাল হয়।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget