এক্সপ্লোর

SAFF Championship: সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন পাকিস্তানের সহকারী কোচ?

India vs Pakistan: অন্যান্য দলগুলো অনেক আগেই পৌঁছে গিয়েছিল ভারতে। তুলনায় পাকিস্তান দলকে তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছেই মাঠে নামতে হয়েছে। 

বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে। তাও আবার ৪-০ ব্যবধানে। একেবারে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে সুনীল ছেত্রীর (Sunil Chetri) দল। আর হারের পর প্রস্তুতির জন্য কম সময় পাওয়াকেই দায়ী করছেন পাকিস্তান ফুটবল দলের কোচ। অন্যান্য দলগুলো অনেক আগেই পৌঁছে গিয়েছিল ভারতে। তুলনায় পাকিস্তান দলকে তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছেই মাঠে নামতে হয়েছে। 

ম্যাচে হারের পর পাকিস্তানের কোচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ''আমাদের দলের ছেলেদের ভিসা সমস্যায় এখানে আসতে দেরি হয়েছে। বিমান বিভ্রাটের মধ্যে পড়তে হয়েছিল। মরিশাস থেকে এখানে আসতে সমস্যার মুখে পড়তে হয়েছিল। মুম্বই বিমানবন্দরে ইমিগ্রেশনের সমস্যা ছিল। মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরু পৌঁছেছিল দল। এরপর বুধবার ৭টায় মাঠে নামতে হয়। ক্লান্তিও কাজ করছিল সবার মধ্যে। এই পরিস্থিতিতে ছেলেদের পক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়া কোনওভাবেই সম্ভব ছিল না।'' তিনি আরও বলেন, ''আমাদের পক্ষে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয়। তবে ফেডারেশনের ভাবা উচিত এই বিষয়ে। এটা পরিষ্কার যেভাবে খেলতে হয়েছে আমাদের, তা সত্যিই কঠিন ছিল।''

উল্লেখ্য, পাক দলের বেশিরভাগ প্লেয়ারই ইউরোপিয়ান ক্লাবে খেলার অভিজ্ঞতা রাখেন। ড্যানিশ ও ইংলিশ লিগগুলোয় খেলে থাকেন তাঁরা। অধিনায়ক ইশা সুলেমান ইংল্যান্ডের বিভিন্ন যুব প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু গতকাল ভারতের বিরুদ্ধে কোনও পাক ফুটবলারই চাপ তৈরি করতে পারেননি। 

ইন্টারকন্টিনেন্টাল কাপে লেবাননের বিরুদ্ধেও সুনীলের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ফর্মই ধরে রাখলেন ছেত্রী। এদিন খেলা শুরুর আগেই পাকিস্তানকে সমীহ করেছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। ক্রমতালিকায় কে এগিয়ে, কে পিছিয়ে তার ওপর ভিত্তি করে যে ম্যাচের ফেভারিট বাছাই করাটা ভুল হবে তা জানিয়ে দেন তিনি। তবে ম্যাচের শুরুতেই ১০ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি করে দেন সুনীল ছেত্রী। তার কিছুক্ষণের মধ্যে ১৬ মিনিটের মাথায় ফের গোল করেন ছেত্রী। খেলা শুরুর প্রথম ষোলো মিনিটের মাথায় জোড়া গোল হজম করে চাপ বেড়ে যায় পাকিস্তানের।

দ্বিতীয়ার্ধে এসে হ্য়াটট্রিক করলেন। গোল পেলেন উদান্ত সিংহও। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই দুরন্ত জয় ভারতের। ৪-০ গোলে জয় ছিনিয়ে নিল ইগর স্তিমাচের দল।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget