এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ঋষভের জায়গায় ঋদ্ধিমানকে খেলানো উচিত, মনে করেন কিরমানি

ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি মনে করেন যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ঋষভ পন্তের জায়গায় সুযোগ পাওয়া উচিত ঋদ্ধিমান সাহার। তিনি মনে করেন, ঋষভকে এখনও অনেক কিছু শিখতে হবে।

কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি মনে করেন যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ঋষভ পন্তের জায়গায় সুযোগ পাওয়া উচিত ঋদ্ধিমান সাহার। তিনি মনে করেন, ঋষভকে এখনও অনেক কিছু শিখতে হবে। ভারতীয় দলের হয়ে ঋষভের কেরিয়ার সবে শুরু হয়েছে। কিন্তু এরমধ্যে তাঁর ধারাবাহিকতার অভাব এবং বিশেষ করে গত বিশ্বকাপ ও চলতি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শট বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনার অভাব সবাইকে হতাশ করেছে। ভারতের হয়ে ৮৮ টেস্ট খেলা কিরমানি বলছেন, সাহা চোট পেয়েছিলেন। তাই তাঁর দিল্লির উইকেটরক্ষকের সমান সুযোগ পাওয়া উচিত। কিরমানি বলেছেন, ঋষভ এখনও শিক্ষানবিশ।  ও নিশ্চিতভাবেই সহজাত প্রতিভাধর কিন্তু ওকে এখনও অনেক কিছু শিখতে হবে। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেছেন, ফিল্ডিংয়ের সবচেয়ে কঠিন জায়গা উইকেটকিপিং। এমনটা নয় যে, কেউ গ্লাভস পরে ফেললেই কিপিং করতে পারবে। নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান  জামাইকায় পরের টেস্টে সাহাকে ভারতীয় দলে খেলতে দেখতে চেয়েছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত সাহাকে চোটের সমস্যায় ভুগতে হয়েছিল। ওকে সমান সুযোগ দিতে হবে। ওকে যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে ওকে দলে নেওয়ার অর্থ কী। পারফরম্যান্সের ভিত্তিতে বিচার করতে হবে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়ে সাহা দলে এসেছিল। একজন যদি আড়ালে চলে যায়, তাহলে অন্যজন তার জায়গা নেয়। এক্ষেত্রে কার্তিক ও ঋষভরা এসেছে। এখন দেখতে হবে, মাঠে- ব্যাটিং বা উইকেটকিপিং- অলরাউন্ড দক্ষতার ক্ষেত্রে কে বেশি ধারাবাহিক। মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে অহেতুক জল্পনা পছন্দ নয় ৬৯ বছরের কিরমানি। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভারটি ধোনির ওপরই ছেড়ে দেওয়া হোক। একটা সময়ে ও অবসর নেবে। অযথা বিষয়টি নিয়ে আলোচনা করা ঠিক নয়। কিরমানি চাইছেন, অবসরের আগে ধোনি জুনিয়রদের তৈরি করুন।

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget