এক্সপ্লোর

Gautam Gambhir Press Conference : গম্ভীরকে সাংবাদিক বৈঠক করতে পাঠাবেন না, BCCI-কে বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের, কেন বললেন ?

Sanjay Manjrekar on Gambhir : ঘরের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়ার লজ্জাজনক হারের পর প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন গম্ভীর।

নয়াদিল্লি : খারাপ সময়ে দলের খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন, ঢাল হয়ে রক্ষা করলেন তাঁদের। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন। সেখানে ওঠে পার্থ টেস্টে রোহিত শর্মার সম্ভাব্য অনুপস্থিতি থেকে শুরু করে একাধিক সিনিয়র খেলোয়াড়ের ফর্মের বিষয়। প্রতিটি বিষয়েই দলের পাশে থাকার বার্তা দিলেন গম্ভীর। যদিও, এ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। আর কখনো যাতে গম্ভীরকে সাংবাদিক বৈঠকে না পাঠানো হয়, তা বিসিসিআই-কে দেখতে বলেছেন।

ঘরের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়ার লজ্জাজনক হারের পর প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন গম্ভীর। প্রত্যাশা মতো সেখানে একাধিক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। যদিও প্রতিটি প্রশ্নেরই নিজের মতো করে উত্তর দিয়েছেন গম্ভীর। যদিও তাঁর বক্তব্যে অসন্তুষ্ট মঞ্জরেকর।

এক্স হ্যান্ডেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লিখলেন, "গম্ভীরের সাংবাদিক বৈঠক শুনলাম। এধরনের কাজ থেকে তাঁকে দূরে সরিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে বিসিসিআইয়ের কাছে। ওঁকে পর্দার আড়ালে কাজ করতে দিন। ওঁদের (সাংবাদিকদের) সঙ্গে কথা বলার মতো হাবভাব বা শব্দ নেই গম্ভীরের। সাংবাদিকদের সামলানোর জন্য রোহিত ও আগরকর অনেক ভাল লোক।"

 


ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে নাও থাকতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে বিকল্প কী ? ওপেন করবেন কে, কার ঘাড়েই বা চাপানো হবে অধিনায়কত্বের দায়িত্ব ? এদিন সাংবাদিক বৈঠকে তা খোলসা করেছেন গৌতম গম্ভীর। তিনি আশা করছেন, রোহিতকে প্রথম টেস্টে পাওয়া যাবে। আর যদি নিতান্তই পাওয়া না যায় সেক্ষেত্রে তাঁর হাতে যা অপশন রয়েছে তা নিয়ে তিনি খুশি। গম্ভীর নিশ্চিত করেছেন," যদি রোহিতকে পাওয়া না যায়, সেক্ষেত্রে যশপ্রীত বুমরা, সহ-অধিনায়ক হওয়ায়, নিশ্চিতভাবেই (অধিনায়ক) তিনি হবেন। এই মুহূর্তে কোনো বিষয়ে নিশ্চয়তা নেই। পরিস্থিতি কী তা সময়মতো জানিয়ে দেব। আশা করছি, ওকে (রোহিত শর্মা) পাওয়া যাবে। কিন্তু, সিরিজ শুরু হওয়ার আগে আগে আমরা সব জানতে পারব।" ভারতীয় টিম অস্ট্রিলয়া সিরিজ খেলতে যাওয়ার আগে মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন গম্ভীর।

ব্যক্তিগত কারণে রোহিত প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দিতে না পারলে, ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গী হবেন কে ? গম্ভীর বলছেন, "নিশ্চিতভাবেই অভিমন্যু ঈশ্বরণ ও কেএল রাহুল রয়েছে। তাই প্রথম টেস্টে রোহিত শর্মাকে না পাওয়া গেলে তার গায়ে গায়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একাধিক অপনশন রয়েছে। এমনটা নয় যে অপশন নেই। বরঞ্চ স্কোয়াডে একাধিক অপশন রয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget