এক্সপ্লোর

Sania Mirza Loses: কোয়ার্টার ফাইনালে হার, অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় সানিয়ার

Australian Open 2022: অস্ট্রেলীয় ওপেনে আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে সানিয়া মির্জাকে। মঙ্গলবার রাজীব রামকে সঙ্গী করে অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হেরে গেলেন।

সিডনি: তিনি আগেই ঘোষণা করেছেন যে, এবছর খেলেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেবেন। এবারের অস্ট্রেলীয় ওপেনই অস্ট্রেলিয়ায় তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম। তবে অস্ট্রেলীয় ওপেনে আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে সানিয়া মির্জাকে (Sania Mirza)। মঙ্গলবার রাজীব রামকে সঙ্গী করে অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া স্ট্রেট সেটে ৪-৬, ৬-৭ হেরে গেলেন ওয়াইল্ড কার্ড পাওয়া জেমি ফোর্লিস-জেসন কুবলার জুটির কাছে।

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলসে প্রথম রাউন্ডে বিদায়ের পরই অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন সানিয়া। ক্রমাগত চোট আঘাতই অন্যতম কারণ বলে জানিয়েছিলেন ভারতের টেনিস সুন্দরী। ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করতে হচ্ছে, ৩ বছরের ছেলের জন্যও এটা ঝুঁকিপূর্ণ, জানান সানিয়া মির্জা।

অবসরের কথা ঘোষণা করে দিলেও টেনিসের যে ধার কমেনি, তা বোঝাচ্ছিলেন সানিয়া মির্জা। মিক্সড ডাবলসে রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন এই ভারতীয় টেনিস সুন্দরী। মহিলাদের ডাবলসে প্রথম ম্যাচেই হেরে অবসরের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু মিক্সড ডাবলসে আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন সানিয়া। রবিবার রড লেভার এরিনায় প্রায় ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াই শেষে এলিনা পেরেজ ও মেটিউ মিডলকুপ জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন সানিয়ারা। ইন্দো-আমেরিকান জুটির পক্ষে খেলার ফল ছিল ৭-৬ (৮/৬), ৬-৪। কিন্তু শেষ আটের ম্যাচে হোঁচট খেলেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন। সানিয়া বলেছেন, ‘এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।’

করোনা আক্রান্ত গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার বার্তা

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget