এক্সপ্লোর

Shoaib-Sania: সানিয়ার লেখাতেই ছিল বিচ্ছেদের ইঙ্গিত, সিলমোহর পড়ল শোয়েবের পোস্টে

Shoaib Malik Marriage: ইদানীং সানিয়াকে দেখা যাচ্ছিল হায়দরাবাদে। অন্যদিকে বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক।

হায়দরাবাদ: তাঁদের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। যদিও শোয়েব মালিক (Shoaib Malik) বা সানিয়া মির্জা (Sania Mirza), কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে সব জল্পনায় জল ঢাললেন শোয়েব নিজেই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বিয়ে সারলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন। যা ভাইরাল হয়ে গেল। পাত্রী কে, জানার জন্য কৌতূহলী সকলেই।

বহুদিন থেকেই শোনা যাচ্ছিল, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। দুজনের দূরত্ব নিয়েও কথা হচ্ছিল সর্বস্তরে। ইদানীং সানিয়াকে দেখা যাচ্ছিল হায়দরাবাদে। অন্যদিকে বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক।

তবে সব জল্পনার অবসান ঘটল শনিবার সকালে। শোয়েব নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর দিলেন। নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কার সঙ্গে বিয়ে সারলেন শোয়েব? সানা জাভেদের সঙ্গে। সানা একজন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, সানার সঙ্গে ডেট করছেন শোয়েব। তাঁদের বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে গত বছর সানার জন্মদিনে শোয়েব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর। শোয়েব লিখেছিলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা বন্ধু।' সেই সঙ্গে দুজনের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পাক অলরাউন্ডার।

সানিয়ার বাবা ইমরান মির্জা সংবাদসংস্থাকে জানিয়েছেন, সানিয়াই শোয়েবকে 'খুলা' দিয়েছে। যা আসলে মহিলাদের এককভাবে স্বামীকে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া।

গত প্রায় বছর তিনেক ধরে হায়দরাবাদে মা-বাবার সঙ্গেই থাকেন সানিয়া। অন্যদিকে শোয়েব থাকেন মূলত দুবাইয়ে। সানিয়ার সোশ্যাল মিডিয়ায় দেওয়াল থেকে অনেকদিন আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন শোয়েব। তাঁর সঙ্গে সানিয়ার শেষ ছবি প্রায় আড়াই বছর আগে। ইজহানের জন্মদিনে একসঙ্গে কেক কাটার ছবি।

সানিয়ার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু ছেলে ইজহানের ছবি। বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে ছেলেকেই আঁকড়ে ধরেছেন ভারতীয় টেনিসের সুন্দরী। 

বেশ কয়েক মাস ধরেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরনো পারিবারিক ছবি ডিলিট করছিলেন সানিয়া ও শোয়েব দুজনই। সানিয়া তো ইনস্টা স্টোরিতে বেশ কয়েকবার সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য লিখেছিলেন। যা থেকে দেওয়াল লিখন পড়াই যাচ্ছিল। শুধু সিলমোহর পড়ল শনিবার।

আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget