এক্সপ্লোর

Santosh Trophy: কেরলের পর দ্বিতীয় দল হিসেবে সন্তোষ ট্রফির শেষ চারে মণিপুর

Manipur vs Karnataka: আজ সন্তোষ ট্রফির অন্য ম্যাচে গুজরাতকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ওড়িশা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট হল ওড়িশার। তাদেরও গ্রুপ বি থেকে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

মলপ্পুরম: কেরলের (Kerala) পর দ্বিতীয় দল হিসেবে চলতি সন্তোষ ট্রফির (Santosh Trophy) সেমিফাইনালে পৌঁছে গেল মণিপুর (Manipur)। আজ কর্ণাটককে (Karnataka) ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সহজেই শেষ চারে জায়গা করে নিল মণিপুর (Manipur)। প্রথমার্ধেই তিনটি গোল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি।

প্রথমার্ধেই ৩ গোল মণিপুরের

এদিন জোড়া গোল করে মণিপুরকে এগিয়ে দেন লুনমিনলেন হাওকিপ। তিনি প্রথম গোল করেন ১৯ মিনিটে। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান এই স্ট্রাইকার। এরপর ৪৪ মিনিটে ম্যাচের শেষ গোল করেন সোমিশন শিরাক।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে সেমিফাইনালে পৌঁছে গেল মণিপুর। অন্যদিকে, তিন ম্যাচে চার পয়েন্ট কর্ণাটকের। সোমবার গ্রুপের শেষ ম্যাচে গুজরাতের মুখোমুখি হচ্ছে কর্ণাটক। শেষ চারে যেতে হলে কর্ণাটককে শুধু এই ম্যাচ জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন মণিপুর

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবলের অন্যতম বড় শক্তি মণিপুর। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য থেকে বহু ফুটবলার উঠে এসেছেন এবং আসছেন। ভারতীয় ফুটবলের অন্যতম সাপ্লাই লাইন মণিপুর। অন্যদিকে, একসময় কর্ণাটক থেকে অনেক ফুটবলার উঠে এলেও, এখন আর দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে তেমন একটা নামী ফুটবলারকে দেখা যাচ্ছে না। ফলে ধারে-ভারে কর্ণাটকের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই খেলতে নেমেছিল মণিপুর। সেই দলের বিরুদ্ধে রক্ষণে একের পর এক ভুলের খেসারত দিতে হল কর্ণাটককে। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করেন কর্ণাটকের ফুটবলাররা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মণিপুরের রক্ষণের ফুটবলাররা বিপক্ষকে কোনওরকম সুযোগ দেননি।

কাল বাংলার সামনে রাজস্থান

অন্যদিকে, কাল গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে রাজস্থানের মুখোমুখি হচ্ছে বাংলা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে কেরল। তারা ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলা। তৃতীয় স্থানে থাকা মেঘালয়ের ৩ ম্যাচে পয়েন্ট ৪। ফলে কাল রাজস্থানকে হারালেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলা। ড্র করলেও বাংলার সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে মেঘালয়ের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget