এক্সপ্লোর

Santosh Trophy: প্রথমবার সন্তোষ ট্রফির ফাইনালে মেঘালয়, খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ কর্ণাটক

Santosh Trophy 2023: ৪৭ বছর পর প্রথমবার ফাইনালে পৌঁছল কর্ণাটক। ৪ মার্চ আয়োজিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

রিয়াদ: সৌদি আরবের রিয়াদের কিংগ ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে সন্তোষ ট্রফির সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচগুলি। ফাইনালে খেতাবি লড়াইয়ে কোন দুই দল একে অপরের মুখোমুখি হবে, তা নির্ধারিতও হয়ে গেল। খেতাবি লড়াইয়ে প্রথমবার ফাইনালে উঠা মেঘালয় নামবে ৪৭ বছর পর ফাইনালের টিকিট পাকা করা কর্ণাটকের বিরুদ্ধে। 

প্রথম সেমিফাইনাল

মেঘালয়ের বিরুদ্ধে আট বারের চ্যাম্পিয়ন পঞ্জাবকে অন্তত খাতায় কলমে অনেকেই ফেভারিট বলে মনে করছিলেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ ম্যাচ জিতে নিয়ে প্রথমবার সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন মেঘালয়ের ফুটবলাররা। ম্যাচে দুই সম্পূর্ণ ভিন্ন ঘরানার ফুটবল খেলে দুই দল। মেঘালয় তাঁদের পাসিং ফুটবলে ভর করেই গোলের খোঁজ করছিলেন। অপরদিকে, পঞ্জাবের ফুটবলাররা প্রতিআক্রমণাত্মক ফুটবল এবং লম্বা চেহারার জন্য লং বল ফুটবলই খেলার পরিকল্পনা করেছিলেন। 

ম্যাচের ১৬ মিনিটেই পঞ্জাবই কিন্তু ম্যাচে এগিয়ে যায়। কর্নার থেকে মেঘালয় গোলরক্ষক রজত পাল বল গোলের থেকে নিরাপদ দূরত্বে পাঠাতে পারেননি। পরমজিৎ সিংহ ডান পায়ের জোরাল শটে পঞ্জাবকে এগিয়ে দেন। ৩৭ মিনিটে অবশেষে ম্যাচে সমতা ফেরায় মেঘালয়। ফিগো সিন্ডাই বাঁ-পায়ের দুরন্ত ভলিতে গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষমেশ ইনজুরি টাইমে শেন শখটুং ম্যাচের জয়সূচক গোলটি করেন।

দ্বিতীয় সেমিফাইনাল

খেতাবের প্রবল দাবিদার সার্ভিসেসের বিরুদ্ধে সেমিফাইনালে ৩-১ ম্যাচ জিতল কর্ণাটক। রবিন যাদব, অঙ্কিত এবং সুনীল কুমার তিনটি গোল করেন। চোট আঘাত ও একাধিকবার ম্যাচে বাঁধার সৃষ্টি হওয়ায় খেলা ১০০ মিনিটেরও অধিক সময় গড়ায়। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ ছয় মিনিটেই খেলার ভাগ্য কার্যত নির্ধারিত করে দেয়। তিনটি গোল এবং একটি অভূতপূর্ব গোল মিসের সবকয়টিই আসে এই ছয় মিনিটের ব্যবধানে।

৩৯ মিনিটে সার্ভিসেসের বিকাশ থাপা গোল মিস করেন। তবে মিনিট খানেক পরে তিনিই ব্যাক হিলে এক অনবদ্য গোল করে সার্ভিসেসকে এগিয়ে দেন। তবে ঠিক তার পর পরই রবিন যাদব ২৫ গজ দূর থেকে এক চোখধাঁধানো ফ্রি-কিকে গোল করে কর্ণাটককে সমতায় ফেরান। অঙ্কিত প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কর্ণাটককে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে সার্ভিসেস ম্যাচে ফিরে আসার তোড়জোড় শুরু করতেই কর্ণাটককে ৭৭ মিনিটে আরও একটি গোল করে এগিয়ে দেন সুনীল। ৪ মার্চ সার্ভিসেস পঞ্জাবের বিরুদ্ধে তৃতীয় স্থান দখলের জন্য লড়াই করবেন। ওই একইদিনে কর্ণাটক ও মেঘালয় রাতের দিকে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবেন।

আরও পড়ুন: ইনদওরে বল হাতে আগুন ঝরিয়ে নতুন কীর্তি গড়লেন উমেশ

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget