এক্সপ্লোর

Asian Games: ব্যাডমিন্টন থেকে জোড়া পদক নিশ্চিত, সেমিফাইনালে পৌঁছলেন প্রণয়, শেষ চারে সাত্ত্বিক-চিরাগ জুটিও

Badminton: তিন গেমের লড়াইয়ে ২১-১৬, ২১-২৩, ২২-২০ স্কোরলাইনে জয় পান এইচএস প্রণয়। সিঙ্গাপুরের প্রতিপক্ষকে ২১-৭, ২১-৯ স্কোরে হারায় সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ১২ নম্বর দিনের শুরুতে এইচএস প্রণয় (HS Prannoy) সিঙ্গেলসে ভারতের হয়ে ঐতিহাসিক পদক নিশ্চিত করেছিলেন। শেষবেলায় ভারতের হয়ে ব্যাডমিন্টন থেকে আরও একটি পদক সুনিশ্চিত হল। সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) ডাবলসের সেমিফাইনালে পৌঁছে ভারতের হয়ে পদক সুনিশ্চিত করলেন। 

সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার লি জ়ি জিয়াকে হারালেন তিন গেমের লড়াইয়ে ২১-১৬, ২১-২৩, ২২-২০ স্কোরলাইনে হারান প্রণয়। তবে সাত্ত্বিকরা স্ট্রেট গেমেই নিজেদের ম্যাচ জিতলেন। সিঙ্গাপুরের জু জাই এনজি এবং প্রাজোগত জোহানের জুটিকে ভারতীয় শাটলাররা দাপুটে মেজাজে ২১-৭, ২১-৯ স্কোরলাইনে হারান। 

সিঙ্গেলসের সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে থাকা প্রণয় দাপটের সঙ্গেই ম্যাচের শুরুটা করেন। সহজেই তিনি প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমও প্রণয়ের নাগালেই ছিল। তবে শেষ মুহূর্তে দুরন্ত কামব্যাক করে ম্যাচে সমতায় ফেরেন লি জ়ি। তৃতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষমেশ প্রণয় মাথা ঠান্ডা করে ম্যাচ বের করে নেন। প্রণয়ের সৌজন্যেই ভারতের চার দশকের অপেক্ষার অবসান ঘটল। ১৯৮২ সালে সৈয়দ জাইদি শেষ ভারতীয় শাটলার হিসাবে এশিয়ান গেমসে সিঙ্গলসে পদক জিতেছিলেন। তার ৪১ বছর পর প্রণয় ভারতের হয়ে ব্যাডমিন্টনের সিঙ্গলসে পদক নিশ্চিত করলেন।

 

অপরদিকে, সাত্ত্বিক-চিরাগ নিজেদের দাপটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। তাঁদের ব্যাকহ্যান্ড শটগুলি সামলাতে গিয়েই হিমশিম খান সিঙ্গাপুরের শাটলার জুটি। ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা থাকা জুটি খুবই সহজে পরপর দুই গেম জিতে নিয়ে ম্যাচ জিতে নেন। লিরয় ডি'সা এবং প্রদীপের জুটির ৪১ বছর পর এশিয়ান গেমসের ডাবলসে ভারতের হয়ে পদক নিশ্চিত করলেন সাত্ত্বিকরা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মহিলাদের পর পুরুষদের দলগত তিরন্দাজিতেও সোনা এল ভারতের ঝুলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget