এক্সপ্লোর

ISL 2021-22: এফসি গোয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান ইস্টবেঙ্গলের নতুন কোচ

এখনও পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সর্বশেষ জায়গায় রয়েছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু গত চারটি ম্যাচে যে লড়াই করেছে তারা, তা আশা জাগানোর মতোই।

কলকাতা: দলের জন্য সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। এই মরসুমে টানা এগারো ম্যাচে জয়হীন এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গত ও চলতি মরসুম নিয়ে ধরলে টানা ১৫টি ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি তারা। এই অবস্থায় সমর্থকদের ভেঙে পড়াই স্বাভাবিক। কিন্তু দলের নতুন হেড কোচ মারিও রিভেরা (Mario Rivera) চান, এই সময়েই সমর্থকেরা দলের পাশে থাকুন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, লাল-হলুদ বাহিনীকে এই অবস্থা থেকে টেনে বার করবেন। যেমন করেছিলেন গতবার হিরো আই লিগে, যখন লিগের মাঝখানে দায়িত্ব নিয়ে ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন।

বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলে প্রথমবার তাঁর প্রশিক্ষণে এসসি ইস্টবেঙ্গল দল নামাবেন রিভেরা। সে জন্য সোমবার থেকেই দল নিয়ে মাঠে নেমে পড়েছেন তিনি। ক্লাবের সোশ্যাল মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। বেশিরভাগ সময়ই আমাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বেশি কিছু করতে পারছি না। তবে ক্লাবের জন্য লড়াই করতে আমরা প্রস্তুত। নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের জন্য প্রথম জয়টা তুলে আনতেই হবে আমাদের।”

সমর্থকদের উদ্দেশে লাল-হলুদ শিবিরের নতুন হেড স্যার বলেন, “আপনাদের সবার মেসেজ পেয়েছি। খুব তাড়াতাড়িই তোমাদের জন্য প্রথম জয় পেতে চাই আমরা”। চলতি আইএসএলে টানা আটটি ম্যাচে জয়হীন থাকার পরে হোসে মানুয়েল দিয়াজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন রিভেরা।

দু'বছর আগে, ২০১৮-১৯ মরসুমে ৩২টি ম্যাচে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেজের সহকারী হিসেবে কাজ করেন রিভেরা। পরে আলেহান্দ্রো দায়িত্ব ছেড়ে দেওয়ায় তাঁকেই দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি সেই দল নিয়ে লিগ টেবলের দুই নম্বর পর্যন্ত উঠতে পেরেছিলেন। এ বারও তাঁকে ক্লাবের কঠিন সময় সামলানোর জন্যই ডেকে আনা হয়েছে। আইএসএলের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের কোয়ারেন্টিন পর্ব কাটানোর পরে দল নিয়ে অনুশীলনে নেমেও পড়লেন তিনি।

দল নিয়ে অনুশীলনে নেমে খুশি রিভেরা বলেন, মাঠে নামতে পেরে খুবই ভাল লাগছে। তবে দলের ছেলেরা বেশ কয়েকদিন অনুশীলন করতে পারেনি বলে খারাপ লাগছে। তাদের আবার সেই গতি ও ছন্দে ফিরতে হবে। কাজটা সোজা হবে না। কারণ, ওরা খেলতে চাইলেও খেলতে পারছে না। তবে সব বাধা পেরোতে হবে আমাদের।

এখনও পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সর্বশেষ জায়গায় রয়েছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু গত চারটি ম্যাচে যে লড়াই করেছে তারা, তা আশা জাগানোর মতোই। শুধু মাত্র ভাল ফরওয়ার্ডের অভাবে গোল ও জয় পাচ্ছে না তারা। অন্তর্বর্তী কোচ রেনেডি সিং দলের রক্ষণে অনেক উন্নতি এনেছেন। এ বার রিভেরার কাজ দলের আক্রমণ বিভাগকে শক্তিশালী ও তৎপর করে তোলা, যাতে তারা জয়ে ফিরতে পারে। রিভেরা বলেছেন, 'এখন আমাদের দলের মেজাজ বদলাতে হবে। খেলাটাকে উপভোগ করতে হবে। শুধু রক্ষণে জমাটবদ্ধ হলে চলবে না, আক্রমণেও দানা বাঁধতে হবে।'

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget