এক্সপ্লোর

স্বপ্নভঙ্গে শেফালির কান্না, সান্ত্বনা সতীর্থদের, সৌরভের বার্তা, ‘ভাল খেলছ, আমরা একদিন নিশ্চয়ই জিতব’

আরও একবার স্বপ্নভঙ্গ।

কলকাতা: আরও একবার স্বপ্নভঙ্গ। পরপর ২ বার বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া ভারতের। দারুণ শুরু করেও শেষটা ভাল হল না উইম্যান ইন ব্লুর। গ্রুপ লিগে টানা জয়। সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক বলও না খেলেই ফাইনালের টিকিট পাকা করা। এরপর স্বাভাবিক ভাবেই উচ্চাশা তৈরি হয়েছিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয় করবে ভারতের মহিলা ক্রিকেট দলও। তবে সেই আশা নিরাশায় পরিণত হত বেশি দেরি হল না। অজি ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং আর ভারতীয় ব্যাটিংয়ের বিপর্যয়েই লেখা হয়ে গেল ভাগ্যলিখন। ৮৫ রানে হার ভারতের। আর অন্যদিকে এই নিয়ে পাঁচ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার মহিলা দলের।

এতো কাছে গিয়েও যে ট্রফি থেকে বহু দূর চলে যেতে হবে তা জানা ছিল না ষোড়শী শেফালির। ভারতীয় টপ অর্ডারের এক একটা উইকেট যেন স্বপ্নকে কফিন বন্দি করে দেওয়া এক একটা পেরেক। শেফালি বর্মা কাঁদছে। আনন্দ থেকে হঠাতই যেন বিষাদের সুর বাজতে লাগল ভারতীয় ডাগআউটে। পরিস্থিতি আরও থমথমে হল এবং অবশেষে বিশ্বজয়ের সলিল সমাধি।

ফাইনালের বিফলতা (২ রান) বাদ দিলে গোটা বিশ্বকাপের বাকি ৪ ইনিংসে ১৬১ রান রয়েছে শেফালির। স্ট্রাইকরেটেও নজরকাড়া। অনেকে তার সঙ্গে বীরেন্দ্র সেহবাগের তুলনাও করছেন। ১৬ বছর ৪০ দিন বয়েসের এই মেয়ের লড়াইয়ের প্রশংসা করেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শুধু শেফালিই নন, সদ্য সমাপ্ত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গোটা ভারতীয় দল যেভাবে পারফর্ম করেছে তাতে উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট। আজ না পারলেও, একদিন নিশ্চিত জয় হবেই, প্রত্যয়ী সৌরভ। বোর্ড প্রেসিডেন্টের ট্যুইট, “ভালো খেলেছ। পরপর ২টি বিশ্বকাপের ফাইনালে, কিন্তু আমরা হেরেছি। আমরা নিশ্চিত একদিন জিতব। দল ও ক্রিকেটারদের আমার ভালবাসা।”

একই কথা বিরাট কোহলিরও। ট্যুইটে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিরাট লিখেছেন, “আমি আত্মবিশ্বাসী, তোমরা ঘুরে দাঁড়াবেই।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget