এক্সপ্লোর

NZ vs PAK: টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড শাহিনের, প্রথম টি-টোয়েন্টিতে জয় কিউয়িদের

NZ vs PAK T20: জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি পাকিস্তান। ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ড্যারিল মিচেল। 

অকল্যান্ড: পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল নিউজিল্য়ান্ড (New Zeland)। ৪৬ রানে জয় ছিনিয়ে নিল কেন উইলিয়ামসনের দল। প্রথমে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি পাকিস্তান। ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ড্যারিল মিচেল। 

ম্যাচে পাকিস্তানের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেছিলেন শাহিন আফ্রিদি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার নেমেছিলেন বাঁহাতি পাক পেসার। আর নেতা হিসেবে প্রথম ম্যাচ কিন্তু একেবারেই সুখকর হল না শাহিনের জন্য। এক ওভারে ২৪ রান খরচ করলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ফিন অ্যালেনের সামনে রীতিমত নাস্তানাবুদ হতে হল শাহিনকে। সেই ওভারে পাঁচটি বলে ফিন অ্যালেন রান করেন ৬, ৪, ৪, ৪, ৬। অধিনায়ক হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্য়াচে এত খারাপ বোলিং আর কোনও বোলার আগে করেননি। নিজের ৪ ওভারের স্পেলে ৩ উইকেট তুলে নিলেও ৪৬ রান খরচ করেন এই পেসার। 

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ডেভন কনওয়ে খাতা খোলার আগেই ফিরে যান। তবে কেন উইলিয়ামসন ও ফিন অ্যালেন মিলে দলের স্কোরবোর্ড সচল রাখেন। কেন ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন। অ্য়ালেন তিনটি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৪ রান করেন। তবে লোয়ার অর্ডারে মিচেলের ৬১ রানের ইনিংসটিই কিউয়িদের দুশোর গণ্ডি পার করিয়ে দিতে সাহায্য করে। পাক বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি ৪ ওভারে ৩৪ রান খরচ করে ৩ উইকেট নেন। হ্যারিস রউফ ২ উইকেট নেন। 

জবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে অর্ধশতরানের ইনিংস খেলেন বাবর আজম। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। মহম্মদ রিজওয়ান ২৫ রান করেন। ইফতিকার আহমে ২৪ রানের ইনিংস খেলেন। তবে আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। ১৮ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। কিউয়ি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন টিম সাউদি। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দেড়শো উইকেটের মালিক হয়ে গেলেন কিউয়ি পেসার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget