এক্সপ্লোর

WI vs ENG: শাই হোপের দুরন্ত ব্যাটিং, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয় ক্যারিবিয়ানদের

WI vs ENG T20: বাটলার ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সল্ট ভাল শুরু করলেও ২২ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি তাঁর ইনিংসে।

বার্বাডোজ: ইংল্যান্ডের (Englan Cricket Team) বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) জয় ওয়েস্ট ইন্ডিজের (West Indies)। শেষ ম্যাচটি জিতে ৩-২ ব্যবধানে ব্রিটিশ বাহিনীকে হারিয়ে দিল ক্যারিবিয়ানরা। ৪৩ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেললেন শাই হোপ। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ান বাহিনী। শেষ ম্য়াচে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। ওপেনিংয়ে নেমেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও ফিলিপ সল্ট। বাটলার ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সল্ট ভাল শুরু করলেও ২২ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি তাঁর ইনিংসে। লোয়ার মিডল অর্ডারে লিভিংস্টোন ২৮ রানের ইনিংস খেলেন। মঈন আলি ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত ইংল্য়ান্ড নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে গুদাকেশ মোতি ৩ উইকেট নেন। জেসন হোল্ডার ও আকিল হোসেন ২টো করে উইকেট নেন। আন্দ্রে রাসেল ২ উইকেট নেন। 

জবাবে রান তাড়া করতে নেমে জনসন চার্লস ও ব্রেন্ডন কিং ওপেনে নামেন। কিং মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেও চার্লস ২৭ রান করেন। নিকোলাস পুরান ১০ রান করেন। এছাড়া ৪৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন শাই হোপ। ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান বোর্ডে তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের 

এদিকে, সিরিজ় জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SA 3rd ODI) ম্যাচে ৭৮ রানে হারিয়ে ২০১৮ সালের পর মাত্র দ্বিতীয়বার রামধনুর দেশে ওয়ান ডে সিরিজ় জিতল ভারত। ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বল হাতে চার উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।

গত ম্যাচে দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার রিজা হেন্ডরিক্স এবং টনি ডি জর্জ়ির ওপেনিং পার্টনারশিপই ম্যাচ ভারতের নাগাল থেকে দূরে নিয়ে গিয়েছিল। দুই ওপেনার এদিনও দুরন্তভাবে শুরু করেন। দারুণ ছন্দে দেখাচ্ছিল ডি জর্জ়ি। ম্যাচের সপ্তম ওভারেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ়ে তৃতীয়বার হেন্ডরিক্সকে আউট করে ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দেন অর্শদীপ। 

তিনে নামা রাসি ভ্যান দার দাসেন যেটুকু সময় ছিলেন ক্রিজে, ততক্ষণ রান করতে চাপে পড়েন। ১৭ বলে দুই রান করে অক্ষরের বোলিংয়ে আউট হন তিনি। তবে ডি জর্জ়ি এক দিক ধরে রাখেন। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক এইডেন মারক্রাম। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন। মারক্রামকে ৩৬ রানে আউট করেন ওয়াশিংটন সুন্দর।

মুকেশ যখন সেট ডি জর্জ়ির ক্যাচ মিস করেন, তখন ভারতীয় সমর্থকরা নিশ্চয়ই গত ম্যাচে তাঁর শতরানের কথা মনে করছিলেন। তবে অর্শদীপ সিংহের ঠিকানা লেখা বলে তাঁকে ৮১ রানে ফিরতে হয়। এরপরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস নামে। হেনরিখ ক্লাসেনকে অনবদ্য আবেশ খানের বলে ক্যাচ নিয়ে ২১ রানে সাজঘরে ফেরান সাই সুদর্শন। কোনওরকমে দু'শো রানের গণ্ডি পার করলেও, আর বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়া দল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
Spain vs Argentina: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget