এক্সপ্লোর

এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ালেন জুয়াড়ির প্রস্তাব গোপন করে নির্বাসিত শাকিব

৩২ বছরের অলরাউন্ডারকে নিয়ে কড়া সিদ্ধান্তের কথা মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অভিযোগ উঠেছিল, ভারতীয় বুকি দীপক অগ্রবাল তাঁকে গড়াপেটার প্রস্তাব দিলেও সেটা আইসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানাননি শাকিব। যা আইসিসি-র নিয়মবিরোধী। শাকিব নিজেও তাঁর অপরাধ কবুল করে নিয়েছেন। তাই শাস্তি মকুব বা কমানোর কোনও আবেদন তিনি করেননি।

লন্ডন: বেশ কয়েকবার তাঁর সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করলেও গোপন করেছিলেন। সেই অপরাধে শাকিব আল হাসানকে দুবছরের জন্য নির্বাসিত করেছিল আইসিসি। শাকিব দোষ স্বীকার করায় পরে যে শাস্তির মেয়াদ কমে দাঁড়ায় এক বছরে। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ম নির্ধারণকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্যপদ ছাড়লেন শাকিব। ৩২ বছরের অলরাউন্ডারকে নিয়ে কড়া সিদ্ধান্তের কথা মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অভিযোগ উঠেছিল, ভারতীয় বুকি দীপক অগ্রবাল তাঁকে গড়াপেটার প্রস্তাব দিলেও সেটা আইসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানাননি শাকিব। যা আইসিসি-র নিয়মবিরোধী। শাকিব নিজেও তাঁর অপরাধ কবুল করে নিয়েছেন। তাই শাস্তি মকুব বা কমানোর কোনও আবেদন তিনি করেননি। আসন্ন ভারত সফর ছাড়াও পরের বছর আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। বুধবার এমসিসি জানিয়েছে, তাদের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ২০১৭ সালের অক্টোবরে এই কমিটিতে যোগ দিয়েছিলেন শাকিব। সিডনি ও বেঙ্গালুরুতে দুটি বৈঠকেও যোগ দিয়েছিলেন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ও আম্পায়ারদের নিয়ে গঠিত এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বছরে দুবার করে বৈঠক করে। পরের বৈঠক হবে আগামী মার্চে, শ্রীলঙ্কায়। কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, ‘কমিটি থেকে শাকিবকে হারিয়ে আমরা দুঃখিত। কারণ গত দুবছরে ওর অবদান ছিল দারুণ। তবে ক্রিকেটের স্পিরিটের রক্ষাকর্তা হিসাবে ওর এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি আর মনে করি এটা একেবারে সঠিক সিদ্ধান্ত।’ জানা গিয়েছে, ভারতীয় বুকি অগ্রবাল তিনবার মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শাকিবের কাছে প্রথম একাদশ ও দলের কৌশল জানতে চেয়েছিল। যার মধ্যে ২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (এই দলেই খেলেন শাকিব) বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের আগে প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ১৩ রানে জিতেছিল। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডিনামাইটসের হয়ে খেলার সময় ও পরের বছরের জানুয়ারিতে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন বুকির প্রস্তাব পেয়েছিলেন শাকিব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget